ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
লং মার্চ থেকে শিক্ষক নেতা কাওছার গ্রেপ্তার
ডুয়া ডেস্ক: শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ ও বিভিন্ন ভাতার দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে সচিবালয় অভিমুখে লংমার্চে অংশ নেওয়ার সময় শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সভাপতি অধ্যক্ষ শেখ কাওছার আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২১ মে) বেলা ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালিদ মুনসুর জানান, “অধ্যক্ষ কাওছারের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা রয়েছে। ওই মামলার ভিত্তিতেই ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে প্রথমে শাহবাগ থানায় নিয়ে আসে। পরে তাকে ডিবি কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।”
এদিকে সরেজমিনে দেখা গেছে, জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তারা আসন্ন ঈদুল আজহার পূর্বেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়িভাড়া ও চিকিৎসাভাতা দেওয়ার দাবি জানাচ্ছেন।
আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষক আল আমিন বলেন, “আমরা ২৫ শতাংশ উৎসব ভাতা চাই না। আমরা শতভাগ উৎসব ভাতা চাই। সরকারি শিক্ষক-কর্মচারীদের মতো আমাদেরও বাড়িভাড়া ও পূর্ণাঙ্গ চিকিৎসা ভাতা দিতে হবে।”
তিনি আরও বলেন, “আমাদের প্রধান দাবি হলো শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ। বিশেষ করে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণকে অগ্রাধিকার দিতে হবে। সকল বৈষম্য দূর করে দ্রুত একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে আমাদের দাবি বাস্তবায়ন করুন।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী