ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ইসির সামনে এনসিপির বিক্ষোভ, পাঁচ স্তরের নিরাপত্তা
ডুয়া ডেস্ক: নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি।
বুধবার (২১ মে) দুপুর পৌনে ১২টায় এই কর্মসূচি শুরু হয়।
এনসিপির এ কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন ভবনের চারপাশে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল থেকেই আগারগাঁওয়ে পুলিশ মোতায়েন করা হয়, ভবনের সামনের সড়কে বসানো হয় কাঁটাতারের ব্যারিকেড। পুলিশ ছাড়াও সতর্ক অবস্থানে ছিলেন র্যাব, বিজিবি, কোস্ট গার্ড ও সেনাবাহিনীর সদস্যরা।
এর আগে মঙ্গলবার (২০ মে) রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, “আমরা নির্বাচন কমিশনের কাঠামোগত সংস্কারসহ দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানাচ্ছি। বর্তমান অন্তর্বর্তী সরকার এই বিষয়ে অবিলম্বে কার্যকর উদ্যোগ নেবে বলে আমরা আশা করি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী