ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
বর্ষায় পানিবাহিত রোগ থেকে সুস্থ থাকতে করণীয়
ডুয়া ডেস্ক: তীব্র গ্রীষ্মের পর বৃষ্টির প্রথম ফোঁটা মানেই অনেকের কাছে স্বস্তি ও আনন্দের উপলক্ষ। কিন্তু এই আবেগেই অনেক সময় বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগা, জ্বর, ডিহাইড্রেশন ও পানিবাহিত নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। বর্ষাকালে এসব রোগ এড়াতে সতর্ক থাকা জরুরি।
এ ব্যাপারে পুষ্টিবিদরা জানান, বর্ষায় ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা খুবই জরুরি। এ সময় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তাই শরীরকে ভেতর থেকে শক্তিশালী রাখার চেষ্টা করতে হবে।
এই মৌসুমে ভিটামিন সি-সমৃদ্ধ খাবার খাওয়া রোগ প্রতিরোধে সহায়ক। যেমন—মৌসুমি ফলমূল, স্ট্রবেরি, টমেটো, ব্রোকলি, সবুজ মরিচ ও অন্যান্য সবুজ শাকসবজি নিয়মিত খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। পাশাপাশি, ফুটপাথের খাবার এড়িয়ে চলতে এবং সম্ভব হলে গরম পানি পান করতে উৎসাহ দেন। কারণ, গরম পানি পান করলে পেটের অনেক রোগের ঝুঁকি কমে।
এছাড়া বর্ষাকালে অনেকেই পানি কম খান, যা ডিহাইড্রেশনের অন্যতম কারণ। ফলে, শরীরে পানির ভারসাম্য বজায় রাখাও গুরুত্বপূর্ণ। শুধু খাবার নয়, প্রতিদিন ব্যায়াম করা অত্যন্ত প্রয়োজন। এটি শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি রক্ত সঞ্চালন ঠিক রাখে, মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং ওজন নিয়ন্ত্রণে রাখে।
সর্বোপরি সতর্কতা আর স্বাস্থ্য সচেতনতা থাকলে বর্ষাও উপভোগ করা সম্ভব—রোগ বা ঝুঁকি ছাড়াই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)