ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
৩৬তম বিসিএস পুলিশ: আহ্বায়ক কমিটি গঠন
৩৬তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশন-২০২৫ এর জন্য সাত সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হয়েছেন ডিএমপির বাড্ডা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) এইচ এম শফিকুর রহমান এবং সদস্যসচিব হয়েছেন ওয়ারী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) রুবেল হক।
আজ রবিবার (১৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য জানিয়েছে।
কমিটি গঠনের এই সিদ্ধান্ত আসে শুক্রবার রাতে রাজধানীর রমনার পুলিশ অফিসার্স মেসে আয়োজিত এক সভায়। সেখানে ৩৬তম বিসিএস পুলিশ ক্যাডারের সদস্যরা উপস্থিত ছিলেন। সবার সম্মতিতে নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়।
কমিটিতে চারজন যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন—নোমান আহমেদ, মুশফিকুর রহমান তুষার, শিরিন আক্তার ও মীর মহসিন মাসুদ। যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন শারমিন আক্তার চুমকি।
কমিটি ঘোষণার পর নবনির্বাচিতদের ফুল দিয়ে অভিনন্দন জানান সহকর্মীরা। নতুন কমিটির নেতৃত্বে ৩৬তম বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্যদের মধ্যে পেশাদারিত্ব ও সৌহার্দ্য আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি