ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
পৃথক বাণিজ্যিক আদালত ব্যবস্থা প্রতিষ্ঠার প্রস্তাব প্রধান বিচারপতির
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ দেশের অর্থনৈতিক বাস্তবতা ও বিচার ব্যবস্থার চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি পৃথক বাণিজ্যিক আদালত ব্যবস্থা প্রতিষ্ঠার প্রস্তাব করেন।
রোববার (১৭ আগস্ট) সিলেটের দ্য গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে বাণিজ্যিক আদালত শীর্ষক এক সেমিনারে এ প্রস্তাব দেন তিনি।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেন, দেশে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির জন্য কোনো পৃথক বিচারিক ফোরাম না থাকায় কোটি কোটি টাকার ব্যবসায়িক মামলা সাধারণ দেওয়ানি মামলার সঙ্গে এক কাতারে নিষ্পত্তি করতে হচ্ছে। এতে দ্রুত ও কার্যকর বিচার প্রক্রিয়া ব্যাহত হওয়ার পাশাপাশি মামলার জটও বাড়ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়িক সম্পর্ক ও বিনিয়োগ পরিবেশ।
প্রধান বিচারপতি বলেন, ২০২৫ সালের মার্চ পর্যন্ত শুধু অর্থঋণ আদালতেই অমীমাংসিত মামলা রয়েছে ২৫ হাজারের বেশি। এ অবস্থায় দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি বিনিয়োগকারী, ক্ষুদ্র উদ্যোক্তা থেকে বড় করপোরেট প্রতিষ্ঠান পর্যন্ত সবাই পৃথক বাণিজ্যিক আদালতের দাবি জানিয়ে আসছে।
তিনি বলেন, ভারত, পাকিস্তান ও রুয়ান্ডার মতো দেশগুলোতে বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা করে দক্ষ ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হয়েছে। বাংলাদেশের জন্যও এটি জরুরি।
প্রস্তাবিত বাণিজ্যিক আদালত ব্যবস্থার সাতটি স্তম্ভ হিসেবে তিনি উল্লেখ করেন একীভূত এখতিয়ার, আর্থিক সীমারেখা ও স্তরভিত্তিক কাঠামো, বাধ্যতামূলক কেস ম্যানেজমেন্ট ও সময়সীমা, সমন্বিত মধ্যস্থতা, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার (ই-ফাইলিং, ডিজিটাল ট্র্যাকিং, হাইব্রিড শুনানি), ন্যায়সংগত প্রবেশাধিকার এবং জবাবদিহিমূলক কার্যক্রম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি