ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
আসন ভাগাভাগির আলোচনা আনুষ্ঠানিকভাবে হয়নি: নজরুল ইসলাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে দলীয় ফোরামে কোনো আলোচনা আনুষ্ঠানিকভাবে হয়নি বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জোটের আলোচনাও হয়তো তফসিল ঘোষণার পর হবে। আর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সবাই মিলে একসাথে সেই দায়িত্ব পালন করব।
রোববার (১৭ আগস্ট) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
অনেক রাজনৈতিক দলের নেতারা আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করছেন এই প্রসঙ্গে বিএনপির অবস্থান কী এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান জানান, আসন ভাগাভাগির বিষয়ে এখনো আমাদের দলে কোনো আলোচনা হয়নি।
তিনি আরও বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট করে বলেছিলেন, যারা যুগপৎ আন্দোলনে একসাথে কাজ করেছি, আমরা সবাই মিলে থাকব এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে একসাথে তা পালন করব। এই মুহূর্তে আসন ভাগাভাগির কোনো ফরমাল আলোচনা হয়নি।
ইসলামি দলসহ পূর্বের যে জোটটি ছিল, নির্বাচনে জোটবদ্ধভাবে অংশগ্রহণের কোনো আলোচনা চলছে কি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের তফসিল এখনও ঘোষণা হয়নি। আসন নিয়ে আলোচনা হয়তো নির্বাচনের তফসিল ঘোষণার পরে হবে এখন এ বিষয়ে কোনো সুযোগ নেই।
প্রসঙ্গত, শনিবার জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের আসন দিয়ে কেনা যাবে না; আমরা বিক্রি হতে আসিনি। তাই আমরা বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আসন সমঝোতা করব না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি