ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
বিআরটিসির ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু যেদিন
ডুয়া ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন, নিরাপদ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) চালু করতে যাচ্ছে ‘ঈদ স্পেশাল সার্ভিস’। আগামী ৩ জুন ২০২৫ থেকে এই বিশেষ সার্ভিস চালু হবে, চলবে ১৪ জুন পর্যন্ত।
সোমবার (১৯ মে) বিআরটিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৪ মে থেকে সংশ্লিষ্ট ডিপোগুলোতে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। রাজধানীর মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন বিআরটিসি ডিপো থেকে এই ঈদ সার্ভিস পরিচালিত হবে।
প্রতিটি ডিপো থেকে নির্দিষ্ট রুটে বাস ছাড়বে। যেমন:
মতিঝিল ডিপো: রংপুর, বগুড়া, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, লালমনিরহাট
কল্যাণপুর ডিপো: আরিচা, পাটুরিয়া, ভাঙ্গা, গোপালগঞ্জ, বরিশাল
গাবতলী ডিপো: রংপুর, বরিশাল, খুলনা, গোপালগঞ্জ, পাটুরিয়া, বগুড়া
জোয়ারসাহারা ডিপো: রংপুর, পঞ্চগড়, দিনাজপুর, নওগাঁ, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ
মিরপুর ডিপো: রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, মাওয়া, সিরাজগঞ্জ, গোপালগঞ্জ
মোহাম্মদপুর ডিপো: রাজশাহী, গাইবান্ধা, বগুড়া, বরিশাল
যাত্রাবাড়ি ও গাজীপুর ডিপো: কুড়িগ্রাম, ফরিদপুর, পাবনা, খুলনা
নারায়ণগঞ্জ ডিপো: কুষ্টিয়া, জামালপুর, রাজশাহী, মাদারীপুর
অন্য ডিপো: চট্টগ্রাম, কুমিল্লা, টুঙ্গীপাড়া, সোনাপুর, পাবনা, দিনাজপুর, রংপুর, বরিশাল, ময়মনসিংহ, সিলেটসহ বিভিন্ন জেলার উদ্দেশ্যে বাস পরিচালিত হবে।
বাস রিজার্ভ ও তথ্যের জন্য যোগাযোগ:
বাস রিজার্ভ বা বিস্তারিত তথ্য জানতে যাত্রীরা সংশ্লিষ্ট ডিপো ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। প্রতিটি ডিপোর জন্য নির্ধারিত মোবাইল নম্বর প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিআরটিসি জানিয়েছে, ঘরমুখো যাত্রীদের চাপ সামাল দিতে এবং ভোগান্তি কমাতে এবার পূর্ব প্রস্তুতির অংশ হিসেবেই বাড়তি এই সার্ভিস চালু করা হয়েছে। যাত্রীদের আগাম টিকিট সংগ্রহ ও যথাসময়ে যাত্রার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
এ ছাড়া বাস রিজার্ভের জন্য ম্যানেজার (অপা.) যথাক্রমে মতিঝিল বাস ডিপো-মোবা: ০১৯১৬৭২১০৪৪, কল্যাণপুর বাস ডিপো-মোবা: ০১৭১৫৬৫২৬৮৩, গাবতলী বাস ডিপো-মোবা: ০১৭১২২৮১১২১, জোয়ারসাহারা বাস ডিপো-মোবা: ০১৭১৪২৪০৬৫৩, মিরপুর বাস ডিপো- মোবা: ০১৭৪০০৯৮৮৮৮, মোহাম্মদপুর বাস ডিপো-মোবা: ০১৭১০৮১৫৮৫৬, গাজীপুর বাস ডিপো-মোবা: ০১৫৫৩৩৪৯৫৬৭, যাত্রাবাড়ি বাস ডিপো-মোবা: ০১৭৩৪১৫৫৩২৪, নারায়ণগঞ্জ বাস ডিপো-মোবা: ০১৭৩৬৯৮৪৯৩৫, কুমিল্লা বাস ডিপো-মোবা: ০১৭১৭৭৬৩৮২০, নরসিংদী বাস ডিপো-মোবা: ০১৭২৯৩৩৯৫১৯, দিনাজপুর বাস ডিপো-মোবা: ০১৫৫২৪৪২৫৬৬, সোনাপুর বাস ডিপো-মোবা: ০১৭৩৭৭২২৮৮২, বগুড়া বাস ডিপো-মোবা: ০১৯১৩৭৪১২৩৪, রংপুর বাস ডিপো-মোবা: ০১৭১২৩৮২১৪৪, খুলনা বাস ডিপো-মোবা: ০১৭১১৭০৮০৮৯, পাবনা বাস ডিপো-মোবা: ০১৯১৯৪৬৫২৬৬, ময়মনসিংহ বাস ডিপো-মোবা: ০১৭৫৮৮৮০০১১, চট্টগ্রাম বাস ডিপো-মোবা: ০১৭৯৮১৩১৩১৩, টুঙ্গীপাড়া বাস ডিপো-মোবা: ০১৭১২৯০৪১২০, বরিশাল বাস ডিপো-মোবা: ০১৭১১৯৯৮৬৪২, সিলেট বাস ডিপো-মোবা: ০১৭১৯৪০৯৪০৮ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: রেজাল্ট দেখুন এক ক্লিকে
- ইবতেদায়ি বৃত্তির ফল প্রকাশ: মোট বৃত্তি পেল ১১ হাজার ১৮০ জন শিক্ষার্থী
- সুপার এইটে পাকিস্তান বনাম ইংল্যান্ড, যেভাবে লাইভ দেখবেন
- পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ: আবেদনের যোগ্যতা ও নিয়মাবলী
- প্রকাশিত হলো ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফলাফল, দেখুন এখানে
- বিএসইসি'র বাঁধা, ডিভিডেন্ড দিতে পারছে না তালিকাভুক্ত কোম্পানি
- সেশনজটমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাবির যুগান্তকারী ‘লস রিকভারি প্ল্যান’
- হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- ডুসাসের নেতৃত্বে জিসান-সাবরিন
- জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল কাল, সহজে দেখবেন যেভাবে
- একই কক্ষপথে যাত্রা, এক বছর পর তিন মেরুতে তিন কোম্পানি
- মারা যাওয়ার আগে কী বার্তা দিলেন জাহের আলভীর স্ত্রী?
- জানুন জুনিয়র বৃত্তিতে মাসিক ও বার্ষিক ভাতার পরিমাণ
- সেন্ট্রাল ফার্মা শেয়ার স্থানান্তর কাণ্ডে ডিএসইকে তলব