ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩
পদত্যাগ করলেন আইসিসির চিফ প্রসিকিউটর
ডুয়া ডেস্ক: একটি যৌন নির্যাতন মামলার তদন্ত চলাকালেই আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চিফ প্রসিকিউটর করিম খান তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। দাপ্তরিকভাবে জানানো হয়েছে যে, তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন।
জাতিসংঘের অভ্যন্তরীণ তদারকি বিভাগ (ওআইওএস) ওই মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।
আইসিসির রাষ্ট্রপক্ষ পরিষদের সভাপতি রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছিলেন।
বিবৃতিতে বলা হয়, ‘রাষ্ট্রপক্ষগুলোর ব্যুরোর সঙ্গে আলোচনা শেষে পরিষদের সভাপতির অনুরোধে চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে অভিযোগের তদন্ত ওআইওএস পরিচালনা করছে’।
এতে আরও বলা হয়, ‘করিম খান অনুপস্থিত থাকাকালীন প্রসিকিউটর দপ্তরের দায়িত্ব পালন করবেন তার উপ-প্রসিকিউটররা। আদালতের কাজ কোনোরকম বিঘ্ন ছাড়াই সাধারণ নিয়মেই চলবে।’
তদন্তের ফলাফল রোম সংবিধি ও আইসিসির আইনগত কাঠামোর ভিত্তিতে স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার কথা জানানো হয়েছে।
জানা গেছে, ২০২৪ সালের মে মাসে আইসিসির দুই কর্মী চিফ প্রসিকিউটর করিম খানের বিরুদ্ধে অভিযোগ তুলে আদালতের স্বাধীন তদারকি সংস্থায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। এই ঘটনা ঘটে এমন এক সময়ে, যখন করিম খান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার উদ্যোগ নিচ্ছিলেন।
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ‘করিম খানের বিরুদ্ধে ২০২৩ সালের ডিসেম্বরে নিউ ইয়র্কের এক হোটেল রুমে এক নারী সহকারীকে যৌন নির্যাতনের চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে।’
যদিও তার আইনজীবীরা অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে অস্বীকার করেছেন।
ওআইওএস মামলার তদন্ত সম্পন্ন করার পর তাদের প্রতিবেদন পরিষদের সভাপতির কাছে জমা দেবে।সূত্র: আনাদোলু
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়ের মৃ’ত্যু
- সকালে না রাতে, কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি ভালো?
- স্কলারশিপ দিচ্ছে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, জেনে নিন আবেদন পদ্ধতি
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- স্কুল-কলেজের প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল আজই
- দেশে সোনার দামে বড় পতন
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- নবনিযুক্ত সিন্ডিকেট সদস্য মোর্শেদ হাসান খানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই