ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ফের বিএসএফের পুশইন
পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ভারতীয় তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে নারী-শিশুসহ ১১ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত শুক্রবার গভীর রাতে নীলফামারী ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তের ৭৭৪ ও ৭৭৫ নম্বর পিলার এলাকা দিয়ে তাদের পাঠানো হয়। খবর পেয়ে ডানাকাটা ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আটক করে এবং শনিবার বিকেলে বোদা থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
আটক ব্যক্তিরা হলেন—নড়াইল জেলার মোছা. নীলুফা (৪০), যশোর জেলার মোছা. সাজিদা (৪০), সাতক্ষীরার মোছা. মর্জিনা (৫০) ও তাসলিমা বেগম, নোয়াখালীর মো. ওমর ফারুক (৩৭), নরসিংদীর মোছা. তানিয়া (৩৫), নারায়ণগঞ্জের মোছা. শাহনাজ (৩৪) ও মীম আক্তার (২২), খুলনার মোছা. আলেয়া বেগম (৭০), মুন্সিগঞ্জের মো. জাহিদুল ইসলাম (৪০) এবং মো. ফাইজান শেখ (১০)।
আটককৃতদের দেওয়া তথ্যমতে, ‘তাদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা, নরসিংদী, মুন্সিগঞ্জ, খুলনাসহ বিভিন্ন জেলায়। তারা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিল।’
বিজিবি, পুলিশ ও সীমান্তের লোকজন জানায়, ‘শুক্রবার গভীর রাতে ওই সীমান্তের মেইন পিলার ৭৭৪ ও ৭৭৫ এলাকার নাউতারী, প্রধান পাড়া ও ধামের ঘাট সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশের অভ্যন্তরে পুশ করে বিএসএফ। রাতে তারা সীমান্ত এলাকার একটি বাড়িতে আশ্রয় নেয়। খবর পেয়ে ডানা কাটা বিওপির বিজিবি সদস্যরা তাদের আটক করে থানায় হস্তান্তর করে।’
তবে আটকরা জানায়, ‘তারা বাংলাদেশি নাগরিক। এছাড়া শিশু ফাইজান শেখের (১০) জন্ম ভারতেই। তার বাবাও বাংলাদেশি এবং সেখানে বিয়ে করে সংসার করছিলেন। তারা দীর্ঘদিন ধরে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অবস্থান করে তারা কাজ করে আসছিলেন। গত ২ মে তাদেরকে ভারতের বোম্বে থেকে আটক করে ভারতীয় পুলিশ। ১৭ মে পর্যন্ত তাদের পুলিশি হেফাজতে রেখে বিমানযোগে শিলিগুড়ি বিমানবন্দরে পৌঁছে দেয়।’
তারা জানান, ওই দলে মোট ১২৫ জন বাংলাদেশি নাগরিক ছিলেন। পরে সেখান থেকে ১১ জনকে পঞ্চগড়ের উল্লিখিত সীমান্ত পথ দিয়ে বাংলাদেশে পুশ ইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
এ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, “রাতে ভারতীয় সীমান্ত দিয়ে এক শিশুসহ ১১ জনকে পুশ ইন করে বিএসএফ। বিকেলে এক শিশু, দুজন পুরুষ ও আট জন নারীকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়ার শেষে তাদের আদালতে তোলা হবে। ঘটনাটি বিজিবির পক্ষ থেকে তদন্ত করা হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত