ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ভারত-পাকিস্তান নিয়ে যুক্তরাষ্ট্র-বৃটেনের নতুন পরিকল্পনা
ডুয়া ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। পারমাণবিক ক্ষমতা সম্পন্ন এই দুই দেশের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও আস্থা পুনর্গঠনের লক্ষ্যে সংলাপ চালানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। শনিবার (১৭ মে) ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এই তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পাকিস্তান বলছে, ‘যুক্তরাষ্ট্রের পাশাপাশি ব্রিটেন এবং অন্যান্য দেশ ভারতের সঙ্গে উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একটি শক্তিশালী কূটনৈতিক তৎপরতায় গত ১০ মে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে বিশ্লেষক এবং কূটনৈতিকরা বলেছেন, যে কোনো সময় এই যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে।’
দুই দিনের সফর শেষে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি রয়টার্সকে বলেছেন, “দুই দেশের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতিতে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছি। এছাড়া ভারত ও পাকিস্তানের মধ্যে আস্থা তৈরিতে সংলাপ আয়োজনের চেষ্টা চলছে।”
জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা সংঘটিত হয়। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত, যদিও ইসলামাবাদ তা অস্বীকার করেছে।
তাৎক্ষণিক যুদ্ধবিরতির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনা তৃতীয় কোনো দেশে হওয়া উচিত। তবে এর জন্য এখনও কোনো স্থান এবং দিনক্ষণ নির্ধারণ করা হয়নি।”
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এই দুই প্রতিবেশী দেশের দীর্ঘ ইতিহাস আছে এবং উভয়ই দীর্ঘ সময় ধরে একসঙ্গে আলোচনায় বসেনি। এজন্য আমরা তাদেরকে একসঙ্গে আলোচনার টেবিলে নিয়ে আসা ও যুদ্ধবিরতি স্থায়ীকরণসহ সংঘাত বন্ধে কাজ করছি।”
ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের ফলে পাকিস্তানে পানি সরবরাহ বিঘ্ন হতে পারে এমন প্রশ্নে ল্যামি বলেন, “আমরা উভয় পক্ষকে চুক্তি মেনে চলার আহ্বান জানাই।”
পেহেলগামে হামলার পর গত মাসে ভারত ১৯৬০ সালের সিন্ধু চুক্তি স্থগিত করার ঘোষণা দেয়। তবে পাকিস্তান এ ব্যাপারে জানায়, সিন্ধু নদীর পানি সরবরাহ বন্ধ করা হলে সেটি যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচিত হবে।
ল্যামি আরও বলেন, “সন্ত্রাসবাদ মোকাবিলায় ব্রিটেন অবশ্যই পাকিস্তানের সঙ্গে কাজ চালিয়ে যাবে। কারণ সন্ত্রাসবাদ এই দেশের জনগণ এবং এ অঞ্চলের জন্য একটি অভিশাপ।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)