ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
পারিবারিক বন্ধন সুসংহত করতে ওমানে কঠোর আইন, না মানলে জেল জরিমানা
ডুয়া ডেস্ক : পারিবারিক বন্ধন সুসংহত করতে নতুন কঠোর আইন কার্যকর করা হয়েছে ওমানে। দেশটির পেনাল কোডের ২৭৯ ধারা অনুযায়ী, নির্ভরশীল শিশু বা বয়স্ক পিতামাতাকে আর্থিক সহায়তা প্রদানে ব্যর্থ হলে অভিযুক্ত ব্যক্তিকে জেল কিংবা জরিমানা গুনতে হবে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিষয়টি নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
নতুন আইন অনুযায়ী, পিতামাতা বা পরিবারের অন্য সদস্যদের অবহেলা করলে ১০ দিন থেকে তিন মাস পর্যন্ত জেল অথবা সর্বোচ্চ ৫০০ ওমানি রিয়াল জরিমানার শাস্তি হতে পারে।
এই আইন বিশেষভাবে প্রযোজ্য তাদের জন্য যারা সন্তানদের অবহেলা করে কিংবা দায়িত্ব ছেড়ে চলে যায়। একইভাবে, সন্তানরা যদি তাদের পিতামাতার দেখাশোনায় অবহেলা করে, তাদের ক্ষেত্রেও একই শাস্তি কার্যকর হবে।
বিশেষজ্ঞরা বলছেন, যদি কোনো বাবা সন্তানের দায়িত্ব পালন না করেন এবং মা আর্থিকভাবে স্বচ্ছল হন, তবে মাকেই দায়িত্ব নিতে হবে। এ আইন সামাজিক বিভাজন রোধ এবং পারিবারিক সম্পর্ক আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছেন আইন বিশেষজ্ঞরা।
এই উদ্যোগ ওমানের সামাজিক কাঠামো মজবুত করতে এবং পরিবারের প্রতি দায়িত্ববোধ বাড়াতে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ