ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
ফাহমিদুলকে জাতীয় দলে ফেরার ছাড়পত্র দিল ক্লাব
ডুয়া ডেস্ক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ফাহমিদুল ইসলামের ফেরার পথ এখন পুরোপুরি সুগম। সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন ম্যাচকে সামনে রেখে ইতালির ক্লাব ওলবিয়া কালাসিও তাকে আনুষ্ঠানিক ছাড়পত্র দিয়েছে।
৪ জুনের প্রস্তুতি ম্যাচেও ফাহমিদুলকে মাঠে দেখা যাবে বলে ক্লাব ওলবিয়া কালাসিও তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে। পাশাপাশি, আন্তর্জাতিক ক্যারিয়ারে তার জন্য শুভকামনা জানিয়েছে সিরি ডি লিগের এই ক্লাব।
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে সুখবর। কারণ এর আগেও ভারত সফরের প্রাথমিক স্কোয়াডে থাকলেও মূল দলে ফাহমিদুলের জায়গা হয়নি, যা নিয়ে সমর্থকদের মধ্যে ব্যাপক আপত্তি ও সমালোচনা হয়েছিল। অভিযোগ উঠেছিল, সিন্ডিকেটের কারণে জাতীয় দলে তার সুযোগ সীমিত করা হয়েছে।
এ ব্যাপারে বাফুফে ভবনের সামনে ব্যাপক প্রতিবাদ হয়। পরবর্তীতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে আলোচনা করেন। এরপর ন্যাশনাল টিমস কমিটির বৈঠকেও ফাহমিদুলের বিষয়টি গুরুত্বপূর্ণ স্থান পায়।
ফলে আসন্ন ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ এবং তার আগে ৪ জুনের প্রস্তুতি ম্যাচের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আগেভাগেই ওলবিয়া কালাসিও ক্লাবকে চিঠি পাঠায় ফাহমিদুলকে দলে নেওয়ার জন্য।
ক্লাবের সম্মতিতে সব জটিলতা কাটিয়ে ওঠা গেছে, এখন শুধু জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরার চূড়ান্ত সিদ্ধান্ত বাকি রয়েছে। তবে ৩১ মে শুরু হতে যাওয়া জাতীয় দলের ক্যাম্পে তিনি অবশ্যই উপস্থিত থাকবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- রংপুরের হত্যাকাণ্ডে যৌক্তিক সময়ে অপরাধীরা গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া