ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
সৌদি আরবে স্কলারশিপ; ৫০ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ
ডুয়া ডেস্ক: উচ্চ শিক্ষার জন্য সৌদি আরব এখন একটি লোভনীয় গন্তব্যস্থল। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা দেশটিতে উচ্চশিক্ষার জন্য আসেন। ইতিহাস, ঐতিহ্য এবং আধুনিক প্রযুক্তির অপূর্ব সমন্বয়ের কারণে দেশটি আজ শিক্ষার্থীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। রিয়াদ, নিওম, জেদ্দা ও মদিনার সৌন্দর্য উপভোগের পাশাপাশি শিক্ষার্থীরা পাচ্ছেন বিশ্বমানের শিক্ষা গ্রহণের সুযোগ।
২০২৫ শিক্ষাবর্ষের জন্য সৌদি সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তি ঘোষণা করেছে। নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে যে কেউ আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
পড়াশোনার ক্ষেত্রসমূহ:- অনলাইন শিক্ষা
- ইঞ্জিনিয়ারিং
- চিকিৎসাবিজ্ঞান
- ইসলামিক স্টাডিজ
- আধুনিক প্রযুক্তি
বর্তমানে বিশ্বের ১৭০টি দেশের শিক্ষার্থীরা সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন। এবার প্রায় ৫০টি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ রয়েছে এই বৃত্তির আওতায়।
কারা আবেদন করতে পারবেন:- আন্তর্জাতিক শিক্ষার্থীরা
- স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে আগ্রহীরা
- অনলাইনে আবেদনপত্র পূরণ করে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করলে সুযোগ মিলবে
বৃত্তির সুবিধাসমূহ:- সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
- মাসিক উপবৃত্তি
- বিনামূল্যে আবাসন
- বিনামূল্যে চিকিৎসা সুবিধা
- আসা-যাওয়ার জন্য বিমান টিকিট
আবেদনের শেষ তারিখ: ১৪ জুন ২০২৫
বৃত্তি ও আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)