ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আইইএলটিএস ছাড়াই লুক্সেমবার্গ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ
নিজস্ব প্রতিবেদক: ইউরোপের উচ্চশিক্ষার অন্যতম আকর্ষণীয় কেন্দ্র লুক্সেমবার্গ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তি ঘোষণা করেছে। ইউনিভার্সিটি অব লুক্সেমবার্গ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আংশিক আর্থিক সহায়তা প্রদান করবে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশ থেকে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
বৃত্তির সুযোগ-সুবিধা:
আংশিক অর্থায়ন: নির্বাচিত শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় থেকে নির্দিষ্ট আর্থিক সহায়তা;
উপবৃত্তি: স্নাতকোত্তর শিক্ষার্থীরা প্রতি বছরে ১০,০০০ ইউরো করে দুই বছরে সর্বমোট ২০,০০০ ইউরো পর্যন্ত বৃত্তি পেতে পারবেন;
আবাসন সুবিধা: লুক্সেমবার্গ সরকারের অর্থায়নে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য আবাসনের সুযোগ।
প্রয়োজনীয় নথিপত্র:
স্নাতক বা পূর্ববর্তী ডিগ্রির সার্টিফিকেট ও অনুলিপি;
পারসোনাল স্টেটমেন্ট;
দুটি রেকমেন্ডেশন লেটার;
মোটিভেশন লেটার;
সিভি (কারিকুলাম ভিটা);
ইংরেজি মাধ্যমে পড়াশোনার প্রমাণপত্র (যাদের আইইএলটিএস নেই)।
আবেদনের যোগ্যতা:
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও নন-ইইউ দেশগুলোর শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;
স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য প্রার্থীদের অবশ্যই ভালো একাডেমিক রেকর্ড থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত ও আবেদনপদ্ধতি জানার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৪ মার্চ ২০২৬।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি