ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
বিনা মূল্যে রাশিয়ায় স্নাতকোত্তর ও পিএইচডির বড় সুযোগ, জেনে নিন বিস্তারিত
ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে সম্পূর্ণ অর্থায়নে স্কলারশিপের ঘোষণা দিয়েছে রাশিয়ার প্রখ্যাত গবেষণাধর্মী প্রতিষ্ঠান ‘স্কোলকোভো ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ (স্কোলটেক)। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এই বৃত্তির আওতায় বাংলাদেশসহ পৃথিবীর যেকোনো দেশের যোগ্য প্রার্থীরা উচ্চশিক্ষার আবেদন করতে পারবেন।
স্কোলটেক মূলত রাশিয়ার মস্কোতে অবস্থিত একটি শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়, যা ২০১১ সালে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি বিজ্ঞান ও প্রযুক্তির আধুনিক গবেষণার জন্য বিশ্বজুড়ে সমাদৃত।
সুযোগ-সুবিধাসমূহ
নির্বাচিত শিক্ষার্থীদের কোনো টিউশন ফি প্রদান করতে হবে না;
মাসিক উপবৃত্তি হিসেবে স্নাতকোত্তরে ৪০ হাজার রাশিয়ান রুবেল এবং পিএইচডিতে ৭৫ হাজার রাশিয়ান রুবেল দেওয়া হবে;
সম্পূর্ণ আবাসন সুবিধা প্রদান করা হবে;
শিক্ষার্থীদের জন্য থাকবে স্বাস্থ্যবিমার ব্যবস্থা।
আবেদনের যোগ্যতা
স্নাতকোত্তর বা মাস্টার্সের জন্য স্নাতক পর্যায়ে ভালো ফলাফল থাকতে হবে;
পিএইচডির জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে ভালো জিপিএ থাকতে হবে;
শিক্ষার মাধ্যম ইংরেজি হওয়ায় ভাষাগত দক্ষতা আবশ্যক। এক্ষেত্রে আইইএলটিএসে (IELTS) ন্যূনতম ৬.০ অথবা টোফেলে (TOEFL) কমপক্ষে ৮০ স্কোর থাকতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র
আবেদনকারীর বৈধ পাসপোর্ট;
সকল স্তরের অ্যাকাডেমিক সনদ ও নম্বরপত্র;
দুটি পেশাদার রেফারেন্স লেটার;
স্টেটমেন্ট অব পারপাস (SOP);
হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV);
ইংরেজি দক্ষতা সনদ;
পিএইচডি প্রার্থীদের জন্য মানসম্মত রিসার্চ প্রপোজাল।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের অনলাইনে নির্ধারিত পোর্টালের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন প্রক্রিয়া এবং অন্যান্য শর্তাবলি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: প্রথম রাউন্ডের আবেদনের সময়সীমা স্নাতকোত্তরের জন্য আগামী ১৬ মার্চ ২০২৬ এবং পিএইচডির জন্য ২৭ এপ্রিল ২০২৬ পর্যন্ত।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা