ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
মাসিক ভাতাসহ ইউরোপের বিভিন্ন দেশে ইন্টার্নশিপ দিচ্ছে 'ইরাসমাস মুন্ডাস'
ডুয়া ডেস্ক: ইউরোপে কাজের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুবর্ণ সুযোগ নিয়ে আবারও শুরু হয়েছে ‘ইরাসমাস মুন্ডাস ইন্টার্নশিপ’ (Erasmus Mundus Internship)। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এই পেইড ইন্টার্নশিপ প্রোগ্রামে আবেদন প্রক্রিয়া এখন অনলাইনে চলমান। ইউরোপের বিভিন্ন দেশ ও নামী প্রতিষ্ঠানে কাজের সুযোগের পাশাপাশি নির্বাচিতরা মাসিক ভাতা, ভ্রমণ ও আবাসন সহায়তাসহ নানা আকর্ষণীয় সুবিধা পাবেন।
আবেদনের যোগ্যতা:
বিশ্বের যেকোনো দেশের ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী এবং গ্র্যাজুয়েটরা এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিষয়ের শেষ বর্ষের শিক্ষার্থীরাও আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। তবে প্রতিটি ইন্টার্নশিপের জন্য নির্ধারিত নির্দিষ্ট কিছু যোগ্যতা পূরণ করতে হবে।
ইন্টার্নশিপের ক্ষেত্রসমূহ:
২০২৫ সালের ইরাসমাস ইন্টার্নশিপে প্রায় সব বিষয়ের শিক্ষার্থীদের জন্য কাজের সুযোগ রাখা হয়েছে। উল্লেখযোগ্য ক্ষেত্রগুলো হলো:
ব্যবসায় ও ব্যবস্থাপনা, যোগাযোগ ও তথ্যবিজ্ঞান।
ভাষা ও সাহিত্য, শিল্প ও নকশা।
শিক্ষা ও শিক্ষক প্রশিক্ষণ, সমাজবিজ্ঞান ও মানবিক শাখা।
প্রকৌশল ও প্রযুক্তি, কৃষিবিজ্ঞান।
গণিত ও ইনফরমেটিকস, প্রাকৃতিক বিজ্ঞান।
স্থাপত্য ও নগর–পরিকল্পনা, আইন ও চিকিৎসাবিজ্ঞান।
ভূগোল ও ভূতত্ত্বসহ আরও অনেক বৈচিত্র্যময় ক্ষেত্র।
মেয়াদ ও সুযোগ-সুবিধা:
ইন্টার্নশিপের মেয়াদ নির্দিষ্ট প্রোগ্রাম ভেদে ভিন্ন হতে পারে। নির্বাচিত প্রার্থীরা যেসব সুবিধা পাবেন:
১. আকর্ষণীয় মাসিক ভাতা।
২. ভ্রমণ ভাতা ও আবাসন সহায়তা।
৩. আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কাজের বাস্তব অভিজ্ঞতা।
৪. বিশ্বের স্বীকৃত ও নামী প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ।
৫. অনেক ক্ষেত্রে পূর্বকাজের অভিজ্ঞতার প্রয়োজন নেই।
৬. কিছু ইন্টার্নশিপ অনলাইনে (Remote) করার সুযোগ থাকায় ঘরে বসেই আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন সম্ভব।
আবেদন প্রক্রিয়া
আগ্রহীদের সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে। ইরাসমাস মুন্ডাস ইন্টার্নশিপের অফিশিয়াল ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করে পছন্দের ইন্টার্নশিপ নির্বাচন করতে হবে। এরপর সঠিক তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। যেহেতু প্রতিটি ইন্টার্নশিপের আবেদনের শেষ তারিখ আলাদা, তাই আবেদন করার আগে সময়সীমা ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিস্তারিত জানতে এখানেক্লিক করুন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত