ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
ছাত্র সংসদ নির্বাচন বন্ধ ফ্যাসিবাদের পুনঃমঞ্চায়ন: ডাকসু ভিপি
নিজস্ব প্রতিবেদক: আদালতে দলীয় রাজনৈতিক প্রভাব বিস্তার করে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করাকে আওয়ামী ফ্যাসিবাদী চরিত্রের পুনঃমঞ্চায়ন বলে অভিহিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
সাদিক কায়েম বলেন, "নির্বাচন কমিশন ঘেরাও এবং আদালতে দলীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করা আওয়ামী ফ্যাসিবাদী চরিত্রের পুনঃমঞ্চায়ন ছাড়া আর কিছুই নয়। ক্যাম্পাসে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার মাধ্যমে একটি রাজনৈতিক দল তাদের ভবিষ্যৎ ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।"
তিনি আরও উল্লেখ করেন, সব ধরনের রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত আদালত এবং গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণের স্বার্থে শাকসু নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হওয়া জরুরি ছিল। এর ব্যত্যয় সাধারণ ছাত্রসমাজ কোনোভাবেই মেনে নেবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য, আগামীকাল ২০ জানুয়ারি শাবিপ্রবির শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আজ সোমবার উচ্চ আদালতের এক আদেশে তা স্থগিত করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতেই ডাকসু ভিপি এমন কড়া মন্তব্য করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)