ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
আইসিসি থেকে বড় সুখবর পেল টাইগ্রেসরা
ডুযা ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটে ওয়ানডে একটি পছন্দের ফরম্যাট। এক সময়ে র্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে পৌঁছেছিল টাইগাররা, নিয়মিতই অবস্থান করেছিল সাত কিংবা আট নম্বরে। সেই বাংলাদেশ এবার নেমে গেছে দশম স্থানে। পুরুষ দল র্যাঙ্কিংয়ে অবনতি করলেও বাংলাদেশের মেয়েরা ওয়ানডেতে পেয়েছে আনন্দের খবর।
বুধবার (১৪ মে) নারীদের বার্ষিক হালনাগাদকৃত ওয়ানডে র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে আট নম্বর থেকে এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে মেয়েরা। যেখানে নিগার সুলতানা জ্যোতিরা টপকে গেছে পাকিস্তানকে।
ওয়ানডের হালনাগাদে ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত পারফরম্যান্সকে ৫০ ভাগ ও পরের বছরের পারফরম্যান্সকে শতভাগ বিবেচনায় নেওয়া হয়েছে।
৫০ ভাগ বিবেচনার ওই সময়টায় ১৭ ওয়ানডে খেলে কেবল তিনটিতে জিততে পারে বাংলাদেশ। ৯টিতে পায় হারের তেতো স্বাদ। তিনটিতে কোনো ফল আসেনি। আর টাই হওয়া দুই ম্যাচের একটিতে সুপার ওভার হয়, যেখানে ভারতকে হারায় বাংলাদেশ।
আর শতভাগ বিবেচনায় নেওয়ার সময়টা অবশ্য ভালো কেটেছে বাংলাদেশের। গত এক বছরে ১১ ওয়ানডে খেলে সাতটিতে জয়ের স্বাদ পেয়েছে টাইগ্রেসরা। বাকি চারটিতে পেয়েছে পরাজয়ের তেত স্বাদ।
এদিকে বাংলাদেশের নারী দল প্রথমবারের মতো সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজিত হয়ে সেই স্বপ্নভঙ্গ হয় জ্যোতি ও তার দলের। তবে হতাশায় না ডুবে, বাছাইপর্ব পেরিয়ে অবশেষে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে টাইগ্রেসরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)