ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
২০ শিক্ষার্থীকে বাঁচিয়ে না ফেরার দেশে সেই শিক্ষিকা
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেশের ওপর। সেই মর্মান্তিক ঘটনায় এক শিক্ষিকার আত্মত্যাগের কাহিনি সামনে এসেছে, যা সবার হৃদয় স্পর্শ করেছে। ওই সময় মাহেরীন চৌধুরী অন্তত ২০ জন শিক্ষার্থীকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে নিজের জীবন বিসর্জন দিয়েছেন।
সোমবার (২১ জুলাই) রাতে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
দুপুরে ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারি সেকশনের ভবনে আছড়ে পড়ে। সেই সময় ক্লাস চলছিল। অনেক শিক্ষার্থী ক্লাসে উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীদের বরাত দিয়ে জানা গেছে, বিমান বিধ্বস্তের পর যখন চারপাশ আগুন আর ধোঁয়ায় আবৃত ছিল তখন শিক্ষক মাহেরীন নিজের জীবন বাজি রেখে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরানোর কাজ শুরু করেন। তিনি দ্রুত ও সাহসিকতার সঙ্গে আতঙ্কিত শিশুদের ভবন থেকে বের করার চেষ্টা চালান।
তার সেই প্রচেষ্টায় অন্তত ২০ জন শিক্ষার্থী অক্ষত বা সামান্য আহত অবস্থায় নিরাপদে বের হতে সক্ষম হন। তবে দুর্ভাগ্যবশত এই বীরত্বপূর্ণ কাজে অংশ নিতে গিয়েই তিনি আটকা পড়ে যান এবং শেষ পর্যন্ত প্রাণ হারান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?