ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
সুন্দরবনের ১০ কিলোমিটারজুড়ে শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে নিষেধাজ্ঞা
ডুয়া নিউজ: বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনের পরিবেশ সুরক্ষায় এর চারপাশের ১০ কিলোমিটার এলাকার মধ্যে নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্প স্থাপনে নিষেধাজ্ঞা জারি করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
আজ সোমবার (১২ মে) মন্ত্রণালয়ের পরিবেশ-৩ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৫ অনুযায়ী জারিকৃত প্রজ্ঞাপনের ভিত্তিতে সুন্দরবন রিজার্ভ ফরেস্টের আশপাশে ঘোষিত ‘প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা’ (Ecologically Critical Area - ECA) হিসেবে নির্ধারিত অঞ্চলে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরীনা রহমান।
তবে প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওই অঞ্চলে পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশগত মান উন্নয়ন ও টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে পরিকল্পিত এবং পরিবেশবান্ধব কার্যক্রম গ্রহণ করা যাবে।
পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, “সুন্দরবনের প্রতিবেশগত ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।”
উল্লেখ্য, সুন্দরবনকে ঘিরে গঠিত ইসিএ এলাকায় অতীতে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও প্রকল্প স্থাপনের ফলে পরিবেশ এবং জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে বলে অভিযোগ উঠেছে। নতুন এই নিষেধাজ্ঞা কার্যকর হলে বনাঞ্চল সংলগ্ন এলাকার পরিবেশ আরও সুরক্ষিত থাকবে, এমনটি আশা করেছেন পরিবেশবিদরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ