ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শুল্ক প্রত্যাহারে রাজি যুক্তরাষ্ট্র ও চীন
ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্র ও চীন একে অপরের পণ্যের ওপর আরোপিত শুল্ক আগামী ৯০ দিনের জন্য প্রত্যাহারে প্রাথমিকভাবে সম্মত হয়েছে। সোমবার দুই দেশের পক্ষ থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের শীর্ষ পর্যায়ের দীর্ঘ বাণিজ্য আলোচনার পর এই ঘোষণা এসেছে।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সাময়িকভাবে চীনা পণ্যের ওপর শুল্কহার ১৪৫ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশে নামিয়ে আনবে। অপরদিকে চীনও মার্কিন পণ্যের ওপর শুল্ক ১২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নিয়ে আসবে।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যালে' এক পোস্টে বলেন, “সুইজারল্যান্ডে চীনের সঙ্গে ভালো বৈঠক হয়েছে। অনেক বিষয়ে আলোচনা হয়েছে, অনেক ক্ষেত্রেই ঐকমত্যে পৌঁছানো গেছে। বিষয়গুলো গঠনমূলক ও বন্ধুত্বপূর্ণভাবে নতুনভাবে সাজানো হয়েছে। আমরা চাই চীন মার্কিন ব্যবসার জন্য তার বাজার আরও উন্মুক্ত করুক। অনেক বড় অগ্রগতি হয়েছে।”
জেনেভায় অনুষ্ঠিত এই বৈঠকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিরসহ শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।
বৈঠক শেষে আজই দুই দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শুল্ক প্রত্যাহারের ঘোষণা আসে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত