ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
‘এই ভয়াবহতার শেষ হওয়া উচিৎ’: গাজার সর্বশেষ হাসপাতালটি বন্ধের পর ডব্লিউএইচও
ডুয়া ডেস্ক: গাজার কামাল আদওয়ান হাসপাতালে ইসরায়েলের ভয়াবহ হামলার পর উত্তর গাজার সর্বশেষ হাসপাতালটির পরিষেবা বন্ধ হয়ে গেছে।
গুরুত্বপূর্ণ এই হাসপাতালটিতে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, চিকিৎসা সুবিধার ওপর হামলা হাজার হাজার ফিলিস্তিনিদের জন্য ’মৃত্যুদণ্ড’ এবং এই ভয়াবহতা অবশ্যই বন্ধ হওয়া উচিত।
শুক্রবার (২৭ ডিসেম্বর) কামাল আদওয়ান হাসপাতালে ইসরায়েলি সেনাবাহিনীর হামলার ফলে উত্তর গাজার সর্বশেষ প্রধান হাসপাতালটির পরিষেবা বন্ধ হয়ে গেছে বলে জানায় ডব্লিউএইচও।
প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, অভিযানে হাসপাতালের মূল বিভাগের কিছু অংশ পুড়ে গেছে এবং কিছু অংশ ধ্বংস হয়ে গেছে,’ শুক্রবার সন্ধ্যায় এক এক্স পোস্টে জানায় ডব্লিউএইচও।
এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা কামাল আদওয়ান হাসপাতালে অভিযান চালিয়েছে। হামাস হাসপাতালটিকে তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল এমন অভিযোগে হামলা চালানো হয়, তবে তারা এর পক্ষে প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে।
এদিকে হামাস স্পষ্টভাবে এই দাবিকে অস্বীকার করেছে।
শুক্রবারে হামলার সময় হাসপাতালটিতে ১৮০ মেডিকেল স্টাফ, ৭৫ রোগিসহ মোট ৩৫০ জন মানুষ ছিল।
ডব্লিউএইচও জানিয়েছে, ৬০ জন স্বাস্থ্যকর্মী এবং ২৫ জন গুরুতর রোগী, যাদের ভেন্টিলেটর দেওয়া হয়েছিল, তারা হাসপাতালে রয়েছে বলে জানা গেছে।
মাঝারি থেকে গুরুতর অবস্থার রোগীদের ধ্বংসপ্রাপ্ত এবং অকার্যকর ইন্দোনেশিয়ান হাসপাতালে সরিয়ে নিতে বাধ্য করা হয়েছিল, জাতিসংঘ স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ’এটা তাদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক’।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ সময় যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেন।সূত্র: আল জাজিরা
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ