ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
প্রবাসীদের জন্য সুখবর দিলো সৌদি আরব
ডুয়া ডেস্ক: প্রবাসীদের জন্য সুখবর দিলো সৌদি আরব। নতুন বিনিয়োগ আনতে সৌদি সরকার ‘ভিশন-২০৩০’ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এতে সৌদি আরবে প্রবাসীদের জন্য উন্মুক্ত হয়েছে নতুন সম্ভাবনার দ্বার। এখন থেকে তারা তাদের নিজ নামেই ব্যবসা পরিচালনা করতে পারবেন।
মধ্যপ্রাচ্যের প্রভাবশালী এই দেশটিতে প্রবাসীদের ব্যবসা করতে বড় বাধা ছিল দেশটির আইন। আইনের বলে প্রবাসীরা নিজেদের সম্পদ দিয়ে আসত সৌদি নাগরিকদের। আবার অসাধু কিছু সৌদি নাগরিক যে কোন সময় প্রবাসীদের ব্যবসা নিজেদের দখলে নিতে পারতো। এক্ষেত্রে প্রবাসীরা আইনের আশ্রয় নেওয়ার সুযোগ পর্যন্ত পেত না। এতে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হতো প্রবাসী বাংলাদেশীরা। এ নীতিতে পরিবর্তন আনছে সৌদি সরকার। এখন থেকে আইনি সুবিধা পাবে প্রবাসীরা।
সৌদি আরব সরকার ২০১৫ সালের পর থেকে প্রবাসীদের কর্মক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনে। এতে প্রবাসী শ্রমিকদের জন্য বিশাল সুযোগের সৃষ্টি হয়। এ উদ্যোগ সৌদি আরবের অর্থনীতিকে শক্তিশালী করবে বলে মনে করে সরকার।
ভিশন ২০৩০-এর আওতায় সৌদিতে নানা ধরনের সংস্কার শুরু করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। উপসাগরীয় দেশটি তার ‘ভিশন-২০৩০’-এর অধীনে বেশ কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে ‘গ্রিন সৌদি উদ্যোগ’। পাশাপাশি রয়েছে ‘ফিফা বিশ্বকাপ ২০৩৪’ আয়োজনের মতো মেগা প্রকল্প। ভিশন ২০৩০-এর আওতায় সৌদিতে নানা ধরনের সংস্কারও শুরু করেছেন সৌদি প্রিন্স।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)