ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
দাবি ভারতের
কাশ্মির-পাঞ্জাবে পাকিস্তানের ক্ষেপণা'স্ত্র হা'মলা
ডুয়া ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির ও পাঞ্জাবের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী—এমন দাবি জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি। বৃহস্পতিবার (০৮ মে) স্থানীয় সময় রাত ৯টার দিকে কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন আরএস পুরা, আরনিয়া, সাম্বা ও হিরানগর এলাকায় এ হামলা চালানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, 'রাত ৯টার কিছু আগে জম্মু-কাশ্মিরজুড়ে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায় বলে স্থানীয়রা দাবি করেছেন। এর পরপরই শহরে সাইরেন বাজিয়ে ও ব্ল্যাকআউট করে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়।'
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার সময় স্থানীয় বাসিন্দারা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে তা সংবাদমাধ্যমটির কাছে পাঠিয়েছেন।
ভিডিওতে দেখা যায়, 'জম্মু-কাশ্মিরের আকাশে আলোর ঝলকানির পর বিস্ফোরণ ঘটছে। ভারতের সশস্ত্র বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনে বাধা দেওয়ার সময় এই দৃশ্য দেখা যায় বলে ধারণা করা হচ্ছে।'
জম্মু-কাশ্মিরের কিছু এলাকায় মোবাইল ফোনের কিছু পরিষেবা সীমিত করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, 'সেখানকার স্থানীয়রা তাদের আত্মীয়-স্বজন ও বন্ধুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন। পাকিস্তানের এই হামলায় জম্মু ও কাশ্মিরের বেশিরভাগ সীমান্ত অঞ্চল এখন ব্ল্যাকআউটের কবলে রয়েছে।'
ভারতের পাঞ্জাবের ফিরোজপুর, গুরুদাসপুর ও রাজস্থানের কিছু অংশে ব্ল্যাকআউট ঘোষণা করা হয়েছে, যেসব অঞ্চল পাকিস্তানের সীমান্তঘেঁষা। এনডিটিভির তথ্য অনুযায়ী, সাম্বা, আখনুর, রাজৌরি ও রিসির আন্তর্জাতিক সীমান্তজুড়ে এখনো চলছে তীব্র গোলাবর্ষণ।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পাকিস্তানে ভারতের চালানো ‘অপারেশন সিঁদুর’-এর পরদিনই এই পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান।
এর আগে, জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার দুই সপ্তাহ পর বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরের অন্তত নয়টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। মাত্র ২৫ মিনিটে ছোড়া হয় অন্তত ২৪টি ক্ষেপণাস্ত্র। এরপর বৃহস্পতিবার রাতজুড়ে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে আরও ড্রোন হামলা চালিয়েছে ভারত।
হস্পতিবার এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, দেশজুড়ে চালানো অভিযানে তারা ইসরায়েলি তৈরি ২৫টি হারোপ ড্রোন ভূপাতিত করেছে। একই দিনে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করে, পাকিস্তান দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলের অন্তত ১৫টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
তবে এই দাবি পুরোপুরি অস্বীকার করেছে পাকিস্তান সেনাবাহিনী।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী ভারতের এসব দাবি "ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত" বলে মন্তব্য করেন। তিনি বলেন, “ভারতের এই ধরনের নাটক যুদ্ধক্ষেত্রের নয়, বরং মঞ্চ বা সিনেমার স্ক্রিপ্টের মতো শোনায়।”
সূত্র: এনডিটিভি, ডন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)