ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে বাংলাদেশের বিমান চলাচল
ডুয়া ডেস্ক : ভারত-পাকিস্তান উত্তেজনা এবং পাল্টাপাল্টি হামলার কারণে বাংলাদেশের এয়ারলাইন্সগুলোর ফ্লাইটগুলো পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলাচল করছে। ফলে বিকল্প রুট ব্যবহারের কারণে ফ্লাইটগুলোর সময় কিছুটা বেশি লাগছে।
বুধবার (৭ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উত্তপ্ত পরিস্থিতির কারণে বাংলাদেশের বিমানগুলো পাকিস্তানের আকাশ ব্যবহার করছে না, যদিও ভারতের আকাশসীমা এখনো খোলা রয়েছে এবং সেদিক দিয়ে চলাচল স্বাভাবিক আছে।
প্রসঙ্গত, ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়, যা ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর সবচেয়ে বড় হামলা। ভারত পাকিস্তানের ওপর এর দায় চাপিয়ে বুধবার (৭ মে) সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ একাধিক কঠোর পদক্ষেপ নেয়। জবাবে পাকিস্তান সিমলা চুক্তি স্থগিত করে এবং ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয়, পাশাপাশি দুই দেশের মধ্যে সব ধরনের বাণিজ্যও বন্ধ করে দেওয়া হয়।
পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে যুদ্ধাবস্থার দিকে এগোচ্ছে। পাকিস্তানের আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন, মঙ্গলবার মধ্যরাতের পর ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদ আক্রান্ত হয়েছে এবং পাকিস্তান এর প্রতিশোধ নিতে শুরু করেছে।
অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানি সেনাদের গোলাবর্ষণে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এছাড়া ভারত ‘অপারেশন সিন্দুর’ নামের সামরিক অভিযান চালিয়ে পাকিস্তান ও আজাদ কাশ্মীরের ৯টি স্থাপনায় হামলা করেছে, যেখানে লস্কর-ই-তৈয়বা, জইশ-ই-মোহাম্মদ ও হিজবুল্লাহ মুজাহিদীন সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করা হয়েছে। ভারত দাবি করছে, এসব অভিযানে অন্তত ৭০ জন সন্ত্রাসী নিহত হয়েছে, তবে পাকিস্তানের সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করা হয়নি। সূত্র: বিবিসি বাংলা
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়