ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
‘সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করেছে ভারত’
ডুয়া ডেস্ক: কাশ্মীর বিভাজনকারী নিয়ন্ত্রণরেখায় (এলওসি) অবস্থিত একটি ভারতীয় সামরিক চৌকিতে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আতাউল্লাহ বলেন, “তদন্ত থেকে পালিয়েছে আগে, এখন ময়দান থেকেও পালিয়েছে।”
প্রতিবেদনে বলা হয়, নিয়ন্ত্রণরেখায় চুরা কমপ্লেক্সে ভারতীয় সেনারা সাদা পতাকা উড়িয়েছে বলে দাবি করেছে জিও নিউজ। পাকিস্তানের তথ্যমন্ত্রী এটিকে ভারতীয় আত্মসমর্পণের নিদর্শন বলে উল্লেখ করেন। যদিও আল জাজিরা বলছে, এই দাবির সত্যতা তারা যাচাই করতে পারেনি।
এদিকে পাকিস্তানে ভারতের হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এক বিবৃতিতে তিনি বলেন, “ভারত যেভাবে পাকিস্তানের পাঁচটি স্থানে হামলা চালিয়েছে, তা এক প্রকার যুদ্ধ ঘোষণার শামিল।” তিনি আরও জানান, পাকিস্তান এর উপযুক্ত জবাব দেওয়ার অধিকার রাখে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ বিষয়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিকের সঙ্গে ফোনে আলোচনা করেছেন। আলোচনায় আঞ্চলিক স্থিতিশীলতা ও উত্তেজনা প্রশমনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে।
তিনি বলেন, মঙ্গলবার মধ্যরাতের পর কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফ্ফরবাদে হামলা চালায় ভারত। পাকিস্তান এরই মধ্যে পাল্টা প্রতিক্রিয়া শুরু করেছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেন, প্রতিশোধমূলক হামলায় পাকিস্তান বিমানবাহিনী ভারতের অন্তত পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।
ডনের প্রতিবেদন অনুযায়ী, ভূপাতিত হওয়া যুদ্ধবিমানগুলোর মধ্যে রয়েছে তিনটি রাফায়েল, একটি রুশ তৈরি এসইউ-৩০ এবং একটি মিগ-২৯।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা