ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল; পুড়ে গেছে সিঙ্গাপুরের সমান এলাকা
ডুয়া ডেস্ক: ভয়াবহ দাবানল দেখা দিয়েছে ওশেনিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম দেশ অস্ট্রেলিয়ায়। দেশটির একটি জাতীয় উদ্যানে এই দাবানল ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যেই এই আগুনে পুড়ে গেছে সিঙ্গাপুরের আয়তনের সমান অঞ্চল।
আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস।
অস্ট্রেলিয়ান দমকলকর্মীরা বলেছেন, তারা দেশটির একটি জাতীয় উদ্যানে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণ করতে কাজ করছেন। দাবানলটি সিঙ্গাপুরের আয়তনের সমান অঞ্চল গ্রাস করেছে।
সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ ভিক্টোরিয়া গত সপ্তাহে চরম দাবানল পরিস্থিতির সম্মুখীন হয়েছে, এসময় অসংখ্য দাবানলের কারণে কয়েক ডজন গ্রামীণ জনগোষ্ঠীকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নিতে হয়েছে।
প্রাদেশিক নিয়ন্ত্রণ কেন্দ্রের মুখপাত্র লুক হেগার্টি বলেন, এই দাবানলে এখন পর্যন্ত মেলবোর্ন থেকে ২৪০ কিলোমিটার পশ্চিমের গ্র্যাম্পিয়ানস ন্যাশনাল পার্কের ৭৪ হাজার হেক্টর এলাকা পুড়ে ভস্মীভূত হয়েছে।
অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসিকে তিনি বলেন, আমরা এমন একটি দাবানল নিয়ে কথা বলছি যা মোটামুটি সিঙ্গাপুরের আয়তনের সমান অঞ্চলকে পুড়িয়ে দিয়েছে। আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে এসেছে, তবে গ্র্যাম্পিয়ানদের ৩৬০ কিলোমিটারেরও বেশি আয়তনের দাবানল নিয়ন্ত্রণ করতে সময় লাগবে।
দাবানলে বসতবাড়ির ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত কোনও প্রাণহানির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, গ্রীষ্মকালে প্রায়ই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র অস্ট্রেলিয়ায় দাবানলের সৃষ্টি হয়। ২০১৯-২০ সালের গ্রীষ্মে দাবানলে অস্ট্রেলিয়ায় তুরস্কের মোট আয়তনের সমপরিমাণ এলাকা আগুনে ভস্মিভূত হয়েছিল। এতে অন্তত ৩৩ জনের প্রাণহানি ঘটেছিল। তুরস্কের আয়তন ৭ লাখ ৮৩ হাজার ৫৬০ বর্গকিলোমিটার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ