ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ফিফার সবুজ সংকেতে সামিত সোম, ফুটবলে নতুন সম্ভাবনার উন্মেষ
ডুয়া ডেস্ক : বাংলাদেশের আন্তর্জাতিক ফুটবলে নতুন এক অধ্যায়ের সূচনা হতে চলেছে। কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোমকে জাতীয় দলের হয়ে খেলার অনুমতি দিয়েছে ফিফা। মঙ্গলবার (৬ মে) বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে আনুষ্ঠানিক ছাড়পত্র পাওয়ার মাধ্যমে বাংলাদেশের ফুটবলে যুক্ত হলো নতুন এক সম্ভাবনাময় নাম।
২৭ বছর বয়সী এই মিডফিল্ডার এরই মধ্যে পাসপোর্ট থেকে শুরু করে আন্তর্জাতিক ছাড়পত্র—সবকিছুই ঝড়ের গতিতে সম্পন্ন করেছেন। ১ মে তিনি কানাডা সকার অ্যাসোসিয়েশন থেকে আন্তর্জাতিক ছাড়পত্র হাতে পান এবং পরদিনই টরন্টোয় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলেট অফিসে পাসপোর্টের জন্য আবেদন করেন। মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই প্রস্তুত হয় তার ই-পাসপোর্ট।
এরপর প্রয়োজনীয় সব কাগজপত্র ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে জমা দেওয়া হয় এবং যাচাই-বাছাই শেষে ফিফা তাকে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচে অংশ নেওয়ার পূর্ণ অনুমতি দেয়।
সামিত সোমের বাবা-মা দুজনই বাংলাদেশি। যদিও জন্ম ও বেড়ে ওঠা কানাডায়, কিন্তু তার হৃদয়ে সবসময় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার আকাঙ্ক্ষা ছিল। উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগে তিনি কানাডার জাতীয় দলের হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছেন। বর্তমানে তিনি খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যালভারি এফসি-তে।
বাংলাদেশের সামনে এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে সেই ম্যাচে সামিত সোমকে জাতীয় দলের জার্সিতে অভিষিক্ত হতে দেখা যেতে পারে বলে ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে।
এই সংযুক্তি শুধু একজন প্রবাসী ফুটবলারের নয়, বরং আন্তর্জাতিক অভিজ্ঞতার এক নতুন মাত্রা যোগ করছে বাংলাদেশের ফুটবলে। কোচিং স্টাফ থেকে শুরু করে সমর্থকরা আশায় বুক বাঁধতে পারেন—একজন পেশাদার ও অভিজ্ঞ মিডফিল্ডার এবার দেশের জার্সিতে মাঠে নামতে যাচ্ছেন।
দেশের ফুটবল যখন সাফল্যের খরায় ভুগছে, ঠিক তখনই হামজার পর সামিত সোমের আগমন হতে পারে আশার আলো। এখন দেখার বিষয়, তার অভিষেক জাতীয় দলের পারফরম্যান্সে কতটা ইতিবাচক প্রভাব ফেলে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী