ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে যাদের সঙ্গে খেলবে বাংলাদেশ
আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টাইগ্রেসদের প্রতিপক্ষ হবে 'এ' দলে পড়া শ্রীলঙ্কা।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) নারী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি। এতে জানানো হয়, টুর্নামেন্টে অংশগ্রহণকারী আটটি দলের মধ্যে সাতটি দল দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে। কেবল অস্ট্রেলিয়া একটি ম্যাচ খেলবে।
প্রস্তুতি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৫, ২৭ ও ২৮ সেপ্টেম্বর। ২৫ সেপ্টেম্বর কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মূল দলের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা।
উল্লেখ্য, নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর শুরু হবে ৩০ সেপ্টেম্বর এবং চলবে ২ নভেম্বর পর্যন্ত।
২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের শীর্ষ ছয় দল- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং স্বাগতিক ভারত সরাসরি মূল পর্বে জায়গা পায়। বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে বাংলাদেশ ও পাকিস্তান।
বিশ্বকাপের ম্যাচগুলো হবে হাইব্রিড মডেলে। ভারত আয়োজক হলেও পাকিস্তানের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।
বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ২ অক্টোবর, কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে।
নারী ওয়ানডে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ সূচি:
২৫ সেপ্টেম্বর (কলম্বো):
শ্রীলঙ্কা-পাকিস্তান
বাংলাদেশ-শ্রীলঙ্কা ‘এ’
২৫ সেপ্টেম্বর (ব্যাঙ্গালুরু):
ভারত-ইংল্যান্ড
দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড
২৭ সেপ্টেম্বর (কলম্বো):
বাংলাদেশ-শ্রীলঙ্কা
২৭ সেপ্টেম্বর (ব্যাঙ্গালুরু):
অস্ট্রেলিয়া-ইংল্যান্ড
ভারত-নিউজিল্যান্ড
২৮ সেপ্টেম্বর (কলম্বো): পাকিস্তান-শ্রীলঙ্কা ‘এ’
২৮ সেপ্টেম্বর (ব্যাঙ্গালুরু): দক্ষিণ আফ্রিকা-ভারত ‘এ’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী