ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশি ক্লাবকে ফিফার নিষেধাজ্ঞা
বাংলাদেশি এক ক্লাবকে নিষেধাজ্ঞা দিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে খেলা ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে দলবদল কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে সংস্থাটি। উজবেকিস্তানের ফুটবলার সারদোর জাকানোভের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একটি সূত্র নিষেধাজ্ঞার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
এই নিষেধাজ্ঞার কারণে নতুন মৌসুমে ফকিরেরপুল কোনো খেলোয়াড়কে দলভুক্ত করতে পারবে না।
বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টা চলছে জানিয়ে ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ আলী বলেন, “একজন খেলোয়াড় অভিযোগ করেছে পারিশ্রমিক নিয়ে। তাকে নাকি খাবার দাবারও ভালোভাবে দেওয়া হয়নি। তাকে আগের কমিটির লোকজন ক্লাবে এনেছে। সমস্যা সমাধানে আমরা কাজ করছি।”
গত মৌসুমে ফকিরেরপুলের অন্যতম সেরা পারফরমার ছিলেন উজবেক ফুটবলার জাকানোভ। ক্লাবটির হয়ে ৯ ম্যাচে তিনি ৩টি গোল ও ২টি অ্যাসিস্ট করেন। তবে লিগের প্রথম পর্ব শেষ হওয়ার পর আর তাকে মাঠে দেখা যায়নি। সূত্র জানায়, তার বকেয়া পারিশ্রমিকের পরিমাণ প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা।
উল্লেখ্য, ১৮ ম্যাচে ১৯ পয়েন্ট অর্জন করে ফকিরেরপুল পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে থেকে মৌসুম শেষ করে। নতুন মৌসুমে দল গঠনের জন্য তাদের ১৪ আগস্টের মধ্যে ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহার করাতে হবে। কারণ সেদিনই শেষ হচ্ছে এবারের দলবদলের সময়সীমা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত