ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ফারহানের সেঞ্চুরিতেও পাকিস্তানের বিদায় আটকানো গেল না
স্পোর্টস ডেস্ক: সেমিফাইনালের টিকিটের লড়াইয়ে পাকিস্তানকে আজ জিততেই হতো, কিন্তু সাহিবজাদা ফারহানের রেকর্ড সেঞ্চুরির পরও তারা লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। ৮ উইকেট হারিয়ে ২১২ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস। একই সঙ্গে নিউজিল্যান্ডকে নেট রানরেটে পেছনে ফেলার জন্য শ্রীলঙ্কাকে ১৪৭ রানে আটকে রাখা প্রয়োজন ছিল, যা তারা করতে পারেনি। ফলে সেমিফাইনালের দরজা খুলেছে নিউজিল্যান্ডের জন্য।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা শুরুতেই বিপদে পড়ে। পাথুম নিশাঙ্কা মাত্র ৭ বল খেলে ৩ রান করে আউট হন। উদ্বোধনী জুটি মাত্র ৮ রানে ভাঙে। ওপেনার কামিল মিশরা চেষ্টা করেও ইনিংস বড় করতে পারেননি; ১৫ বলে ২৬ রান করে তিনি সাজঘরে ফেরেন।
প্রথম দুই উইকেট হারানোর পর হাল ধরেন চারিথ আসালঙ্কা ও পবন রথনায়েকে। তারা তৃতীয় উইকেটে ৪২ রান যোগ করে দলকে কিছুটা নিরাপদ অবস্থানে নিয়ে আসেন। তবে আসালঙ্কা ২৫ রান করে বিদায় নেন।
এরপর কামিন্দু মেন্ডিস ও জানিথ লিয়ানাগে দ্রুত ফিরেন, দুজনই দুই অঙ্ক ছুঁতে পারেননি। দলের সংকট কাটাতে দাসুন শানাকাকে সঙ্গে নিয়ে লিয়ানাগে একটি গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলের ইনিংস সামলান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভারে শ্রীলঙ্কা ৫ উইকেটে ১৫০ রান করেছে। লিয়ানাগে অপরাজিত ৩২ বলে ফিফটি স্পর্শ করেছেন, আর শানাক অপরাজিত ২৬ রানে দলকে এগিয়ে রাখছেন। পাকিস্তানের ব্যর্থতার ফলে বিশ্বকাপ থেকে তাদের বিদায় নিশ্চিত হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত