ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
হার্দিক-অভিষেকের তাণ্ডব, বিশ্বকাপ থেকে বিদায় রাজার দলের
স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে টিকে থাকার লড়াইয়ে জিম্বাবুয়েকে ৭২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম ম্যাচে হেরে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়লেও এই দাপুটে জয়ে সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রাখল আয়োজক দেশটি। অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হলো সিকান্দার রাজার দলের।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) চেন্নাইয়ে টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠান জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ভারতীয় ব্যাটারদের তাণ্ডবে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৫৬ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায় ভারত। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৮৪ রানেই থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস।
ইনিংসের শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন ভারতীয় ওপেনাররা। সঞ্জু স্যামসন ১৫ বলে ২৪ রান করে আউট হলেও পাওয়ার প্লে-তে ৮০ রান তুলে নেয় ভারত। দ্বিতীয় উইকেটে ইষাণ কিষাণ (৩৮) ও অভিষেক শর্মা ঝোড়ো ব্যাটিং চালিয়ে যান। অভিষেক মাত্র ২৬ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ৫৫ রান করেন। এরপর অধিনায়ক সূর্যকুমার যাদব মাত্র ১৩ বলে ৩৩ রানের ছোটখাটো এক ঝড় তোলেন।
ইনিংসের শেষ দিকে জিম্বাবুয়ের বোলারদের ওপর স্টিম রোলার চালান হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মা। পঞ্চম উইকেট জুটিতে তারা মাত্র ৩১ বলে ৮৪ রান যোগ করেন। হার্দিক ২৩ বলে ৫০ রান এবং তিলক মাত্র ১৬ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন।
২৫৭ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু করেছিল জিম্বাবুয়ে। তবে বিশাল লক্ষ্য তাড়া করার জন্য প্রয়োজনীয় রানরেট বজায় রাখতে পারেননি তাদের মিডল অর্ডার ব্যাটাররা। তবে ব্যতিক্রম ছিলেন ওপেনার ব্রায়ান বেনেট। এক প্রান্ত আগলে রেখে একাই লড়াই চালিয়ে যান তিনি। দুর্ভাগ্যবশত মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। ৫৯ বলে ৮টি চার ও ৬টি ছক্কায় ৯৭ রান করে অপরাজিত থাকেন বেনেট।
অধিনায়ক সিকান্দার রাজা ২১ বলে ৩১ এবং মারুমানি ২০ রান করলেও অন্য কেউ দাঁড়াতে পারেননি। ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন অর্শদিপ সিং।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান