ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
রাচিনের ঘূর্ণি ও স্যান্টনারের ঝড়ে লঙ্কার বিদায়
স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে শ্রীলঙ্কার বিপক্ষে ৬১ রানের বিশাল জয় পেয়েছে নিউজিল্যান্ড। এই হারের ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হলো লঙ্কানদের। অন্যদিকে, দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে গেল কিউইরা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) কলম্বোতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৬৮ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৭ রানেই থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস।
ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের শুরুটা ভালো ছিল না। ওপেনার ফিল অ্যালেন দ্রুত ২৩ রান করে ফিরলেও অন্য প্রান্তে উইকেট পতন অব্যাহত ছিল। ১২ থেকে ১৬ ওভার পর্যন্ত নিউজিল্যান্ড মাত্র ১৫ রান তুলতে সক্ষম হয়। তবে শেষ ৪ ওভারে দৃশ্যপট বদলে দেন অধিনায়ক মিচেল স্যান্টনার ও কোল ম্যাককঞ্চি। স্যান্টনার মাত্র ২৬ বলে ৪৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন, যাতে ছিল ৪টি ছক্কা ও ২টি চার। ম্যাককঞ্চি অপরাজিত থাকেন ৩১ রানে। শ্রীলঙ্কার পক্ষে মহেশ থিকসানা ও দুশমান্থা চামিরা ৩টি করে উইকেট নেন।
১৬৯ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ম্যাট হেনরির তোপে পড়ে শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কা (০) ও চারিথ আসালাঙ্কা (৫) দ্রুত বিদায় নেন। এরপর শুরু হয় রাচিন রবীন্দ্রর ঘূর্ণি জাদু। বাঁহাতি এই স্পিনার একাই তুলে নেন ৪টি উইকেট, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর সেরা বোলিং ফিগার। লঙ্কান ব্যাটারদের মধ্যে কেবল কামিন্দু মেন্ডিস (৩১) ও দুনিথ ভেল্লালাগে (২৯) কিছুটা প্রতিরোধ গড়েন। তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।
সুপার এইটে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড এখন দ্বিতীয় স্থানে। ১ পয়েন্ট নিয়ে পাকিস্তান তিনে থাকলেও টানা দুই হারে শূন্য পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল শ্রীলঙ্কা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান