ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
নারী এশিয়ান কাপে বাংলাদেশের গ্রুপ ও পূর্ণাঙ্গ সূচি
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো জায়গা করে নেওয়ার স্বপ্ন বুকে নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে পা রেখেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী ১ থেকে ২১ মার্চ তিনটি শহরের পাঁচ ভেন্যুতে বসছে এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬। এই টুর্নামেন্ট কেবল মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই নয়—২০২৭ নারী বিশ্বকাপ ও ২০২৮ অলিম্পিকে খেলার সম্ভাবনাও নির্ধারণ করবে।
প্রস্তুতির ব্যস্ততা
বর্তমানে সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে চলছে দলের নিবিড় অনুশীলন ক্যাম্প। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানেই থাকবেন খেলোয়াড়রা। গরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সকাল-বিকেল দুই দফা অনুশীলন ও জিম সেশন চালু রয়েছে। আফিদা-ঋতুপর্ণাদের নিয়ে কোচিং স্টাফরা কৌশলগত প্রস্তুতিতেও জোর দিচ্ছেন। মূল আসর শুরুর আগে ২৫ ফেব্রুয়ারি স্থানীয় একটি ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে দল। ২৭ ফেব্রুয়ারি তারা উঠবে অফিশিয়াল টিম হোটেলে।
বিশ্বকাপে যাওয়ার সমীকরণ
এবারের আসরটি ২০২৭ নারী বিশ্বকাপের বাছাই হিসেবেও বিবেচিত হবে। টুর্নামেন্ট থেকে সরাসরি ছয়টি দল বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাবে। এছাড়া আরও দুটি দল আন্তঃমহাদেশীয় প্লে-অফ খেলার সুযোগ পাবে। ফলে প্রথমবারের মতো বিশ্বকাপ নিশ্চিত করতে হলে বাংলাদেশকে অন্তত সেরা ছয়ের ভেতরে থাকতে হবে।
গ্রুপ বিন্যাস
১২টি দলকে তিন গ্রুপে ভাগ করা হয়েছে-
গ্রুপ ‘এ’: অস্ট্রেলিয়া, ইরান, দক্ষিণ কোরিয়া ও ফিলিপাইন।
গ্রুপ ‘বি’: বাংলাদেশ, চীন, উত্তর কোরিয়া (কোরিয়া ডিপিআর) ও উজবেকিস্তান।
গ্রুপ ‘সি’: চাইনিজ তাইপে, ভারত, জাপান ও ভিয়েতনাম।
প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল এবং তৃতীয় হওয়া সেরা দুই দল কোয়ার্টার ফাইনালে উঠবে।
বাংলাদেশের ম্যাচ সূচি (গ্রুপ বি)
গ্রুপ পর্বেই কঠিন পরীক্ষায় পড়তে হচ্ছে বাংলাদেশকে। শক্তিশালী চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে লড়াইয়ের পাশাপাশি উজবেকিস্তানও র্যাঙ্কিংয়ে এগিয়ে।
১) ৩ মার্চ: বাংলাদেশ বনাম চীন (দুপুর ২টা, বাংলাদেশ সময়)
২) ৬ মার্চ: বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া (সকাল ৮টা)
৩) ৯ মার্চ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান (বিকেল ৩টা)
চ্যালেঞ্জের মাঝেও আশাবাদ
গ্রুপের প্রতিপক্ষরা পরিসংখ্যান ও র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের নারী ফুটবলের উন্নতি চোখে পড়ার মতো। আত্মবিশ্বাস ও দলগত পারফরম্যান্স ধরে রাখতে পারলে কোয়ার্টার ফাইনাল পেরিয়ে সেরা ছয়ে জায়গা করে নেওয়ার স্বপ্ন একেবারেই অমূলক নয়। সেটি সম্ভব হলে প্রথমবারের মতো নারী বিশ্বকাপে ইতিহাস গড়বে লাল-সবুজের প্রতিনিধিরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর