ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
জুলাই শহীদদের স্বপ্নের "নতুন বাংলাদেশ" গড়ে তুলতে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার (১৬ জুলাই) 'জুলাই শহীদ দিবস' উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, “জুলাই শহীদরা একটি বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন। তাদের আত্মত্যাগের সুযোগকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গঠনে আমাদের সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে। জুলাইয়ের চেতনায় উজ্জীবিত হয়ে সবাই মিলে পথ চলাই হোক আজকের অঙ্গীকার।”
তিনি জানান, এই প্রথমবারের মতো জাতীয়ভাবে পালিত হচ্ছে ‘জুলাই শহীদ দিবস’। দিবসটি উপলক্ষে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন ২০২৪ সালের ১৬ জুলাইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সব শহীদকে।
বাণীতে অধ্যাপক ইউনূস বলেন, “বৈষম্যমূলক কোটাব্যবস্থার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনে ১৬ জুলাই পুলিশের গুলি ও সন্ত্রাসীদের হামলায় চট্টগ্রাম, রংপুর ও ঢাকায় অন্তত ছয়জন শহীদ হন। তাঁদের আত্মবলিদানে আন্দোলন আরও বেগবান হয় এবং তা পরিণত হয় স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে। রাজপথে নেমে আসে লাখো ছাত্র-জনতা। শহীদের সংখ্যা বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত স্বৈরাচারী সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। শুরু হয় একটি নতুন মুক্তির সূর্যোদয়।”
প্রধান উপদেষ্টা আরও জানান, শহীদদের স্মৃতি ধরে রাখতে গঠিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ এবং ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’। শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত ও গেজেট প্রকাশের কাজ চলমান রয়েছে।
তিনি বলেন, “প্রতিটি শহীদ পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা ও মাসিক ভাতা দেওয়া হচ্ছে। একইসঙ্গে আহত যোদ্ধাদের জন্যও নেওয়া হয়েছে নানা কল্যাণমূলক উদ্যোগ।”
বাণীর শেষে তিনি শহীদদের আত্মার মাগফিরাত ও চির শান্তি কামনা করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)