ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
ফের মাঠে গড়াতে যাচ্ছে উপমহাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার (১৬ জুলাই) সকালে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দলের প্রথম বহর।
করাচি হয়ে দুবাই ট্রানজিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান দলের অধিনায়ক সালমান আলি আগা, সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ ও খুশদিল শাহসহ কয়েকজন ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। দলের বাকি অংশ আসবে বিকেলে।
ঢাকায় পা রেখেই পাকিস্তান শিবিরে দৃঢ় প্রতিজ্ঞা। সিরিজ জয়ের ধারা ধরে রাখতে চায় তারা। গতবার ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান। তবে এবার ভেন্যু ভিন্ন, চ্যালেঞ্জও ততটাই কঠিন। বাংলাদেশের মাটিতে লড়াই সহজ হবে না সেটা ভালো করেই জানে সফরকারীরা।
বাংলাদেশ সফরে আসার আগে করাচিতে আয়োজিত সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা বলেন, ‘বাংলাদেশ সব সময়ই চ্যালেঞ্জিং দল বিশেষ করে নিজেদের কন্ডিশনে। এখানে বড় বড় দল হেরেছে, আমরা জানি ওরা আমাদের কঠিন সময় দেবে। সে অনুযায়ীই নিজেদের প্রস্তুত করেছি।’
অধিনায়কত্বের চাপ প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট মানেই প্রতিদিন একেকটা চ্যালেঞ্জ। জীবনের মতোই ক্রিকেট।সেখানে মানিয়ে নেওয়া আর সামলে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
পাকিস্তানের শীর্ষস্থানীয় ক্রীড়া সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, এই প্রথম দফায় যারা ঢাকায় এসেছেন তাদের মধ্যে রয়েছেন মূল একাদশের সম্ভাব্য বেশ কয়েকজন।
এদিকে সিরিজের সূচিও ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
সাম্প্রতিক পারফরম্যান্স, হোম অ্যাডভান্টেজ এবং দুই দলের আগ্রাসী মনোভাব মিলিয়ে সিরিজ ঘিরে উত্তেজনা তুঙ্গে। মিরপুরে ঘুরে দাঁড়াতে মুখিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ আর সফরকারী পাকিস্তান চায় নিজেদের সাফল্যের ধারা বজায় রাখতে। তাই বলা যায় উপমহাদেশের দুই প্রতিবেশী দলের এই দ্বৈরথ হতে যাচ্ছে এক রোমাঞ্চকর ক্রিকেট লড়াই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)