ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ
চলতি বছরের সেপ্টেম্বরে শুরু হচ্ছে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ। তার আগে দুটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। মঙ্গলবার (১৫ এপ্রিল) প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা করেছে আইসিসি।
২৫ সেপ্টেম্বর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগ্রেসরা। দ্বিতীয় ম্যাচে ২৭ সেপ্টেম্বর প্রতিপক্ষ শ্রীলঙ্কা জাতীয় নারী দল।
এর আগে আন্তর্জাতিক কোনো সিরিজ না থাকলেও নিজেদের মধ্যে ম্যাচ ও ক্যাম্প চালিয়ে যাবে দল। নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন জানিয়েছেন, সিলেট ক্যাম্প শেষে ২৯ জুলাই ঢাকায় ফিরবে দল। এরপর ৮-১৬ আগস্ট আরেকটি ক্যাম্প হবে।
এই ক্যাম্প শেষে আয়োজন করা হবে ‘চ্যালেঞ্জ সিরিজ’। তিন দলের এই টুর্নামেন্টে খেলবে জাতীয় দলের দুই ভাগ এবং অনূর্ধ্ব-১৫ দল। সব ম্যাচ হবে বিকেএসপিতে।
সবশেষে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে শ্রীলঙ্কা যাবে দল। সেখানেই প্রস্তুতি ম্যাচ শেষে শুরু হবে বিশ্বকাপের মূল লড়াই। বিশ্বকাপের দল আইসিসিতে আগেই পাঠালেও আনুষ্ঠানিক ঘোষণা আসবে ১০ সেপ্টেম্বরের আশেপাশে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)