ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
মহড়ার আগেই ডুবে গেল যুদ্ধজাহাজ, বাতিল সামরিক মহড়া
ডুয়া ডেস্ক: দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত একটি পুরনো যুদ্ধজাহাজ 'বিআরপি মিগুয়েল মালভার' ডুবে যাওয়ার কারণে যুক্তরাষ্ট্র এবং ফিলিপাইনের যৌথ সামরিক মহড়া বাতিল করা হয়েছে।
৮০ বছর পুরনো এই জাহাজটি সোমবার মহড়ায় টার্গেট হিসেবে ব্যবহার করার পরিকল্পনা ছিল কিন্তু মহড়ার শুরু হওয়ার আগেই এটি ফিলিপাইনের পশ্চিম উপকূলে পানিতে তলিয়ে যায়।
ফিলিপাইন নৌবাহিনীর মুখপাত্র জানায়, সমুদ্রের প্রতিকূল অবস্থার কারণে এবং জাহাজটির অতিরিক্ত পুরনো হওয়ার কারণে এর ভেতরে পানি ঢুকে পড়ে এবং শেষ পর্যন্ত এটি ডুবে যায়।
'বিআরপি মিগুয়েল মালভার' ছিল ফিলিপাইন নৌবাহিনীর অন্যতম সম্মানিত ও ইতিহাসসমৃদ্ধ জাহাজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে এটি জাপানি সাবমেরিনের তাড়া করার কাজে অংশ নিয়েছিল এবং জার্মান বন্দিদের পরিবহনও করেছিল।
১৯৬৬ সালে এটি ভিয়েতনামে বিক্রি করা হয়, পরে ১৯৭৫ সালে সাইগনের পতনের পর এটি ফিলিপাইনের হাতে আসে। তারপর এটি সংস্কার করে নৌবাহিনীতে যোগ করা হয়।
তিন সপ্তাহব্যাপী 'বালিকাতান' মহড়াটি মূলত দক্ষিণ চীন সাগরে চীনের আগ্রাসী নীতির বিরুদ্ধে সামরিক প্রস্তুতির অংশ ছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি