ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
‘ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পুরোপুরি প্রস্তুত পাকিস্তানের সশস্ত্র বাহিনী’
ডুয়া ডেস্ক: ভারতের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সোমবার (৫ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের বরাতে এ তথ্য জানা যায়।
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, দেশের প্রতিরক্ষা নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বদা সজাগ এবং যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত। একইসঙ্গে তিনি জানান, পুরো জাতি সশস্ত্র বাহিনীর পাশে ঐক্যবদ্ধভাবে রয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, পাকিস্তান শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতায় বিশ্বাসী তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন হলে কঠোর জবাব দিতে প্রস্তুত।
পেহেলগামে সংঘটিত হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে শেহবাজ জানান, পাকিস্তান একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত চায়। একইসঙ্গে তিনি ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে এই ঘটনার সঙ্গে জড়িয়ে দোষারোপ করার চেষ্টা প্রত্যাখ্যান করেন এবং একে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেন।
ভারতের একতরফা সিন্ধু পানি চুক্তি স্থগিত করাকে ‘পানি-আগ্রাসন’ হিসেবে উল্লেখ করে শেহবাজ বলেন, এটি পাকিস্তানের জন্য একটি ‘রেড লাইন’ এবং এ ধরনের পদক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
তিনি আরও জানান, পাকিস্তান ভারতের এসব কার্যকলাপ আন্তর্জাতিক মহলে তুলে ধরতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করে পাকিস্তানের অবস্থান ব্যাখ্যা করা হয়েছে। পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও বিষয়টি উত্থাপন করা হবে, যাতে ভারতের ‘আসল চেহারা’ ও ‘ষড়যন্ত্র’ বিশ্ববাসীর সামনে আসে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল