ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
জাতিসংঘে অস্থায়ী সদস্য নির্বাচিত হলো যে ৫ দেশ
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে ২০২৬-২৭ মেয়াদের জন্য নির্বাচিত হয়েছে পাঁচটি দেশ— বাহরাইন, কলম্বিয়া, কঙ্গো, লাটভিয়া এবং লাইবেরিয়া। শুক্রবার (২৪ মে) সাধারণ পরিষদের ভোটে তারা নির্বাচিত হয়।
১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদে পাঁচটি স্থায়ী সদস্য (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ফ্রান্স) থাকলেও বাকি ১০টি সদস্য দেশ হয় অস্থায়ী। প্রতি বছর নতুন পাঁচটি দেশ নির্বাচিত হয়ে দুই বছরের জন্য পরিষদে কাজ করে।
নতুন নির্বাচিত পাঁচ দেশ আগামী বছরের শুরুতে আলজেরিয়া, সিয়েরা লিওন, দক্ষিণ কোরিয়া, গায়ানা ও স্লোভেনিয়াকে স্থানান্তরিত করবে। প্রতিটি আসন নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে দেওয়া হয়।
নির্বাচনে বাহরাইন পেয়েছে ১৮৬ ভোট, কঙ্গো ১৮৩, লাইবেরিয়া ১৮১, কলম্বিয়া ১৮০ এবং লাটভিয়া ১৭৮ ভোট। নির্বাচিত হতে প্রয়োজন হয় সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন।
এছাড়া, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবোক। তার অধিবেশন শুরু হবে ২০২৫ সালের সেপ্টেম্বরে।
সূত্র: রয়টার্স
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ