ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী
নেদারল্যান্ডসে ক্ষমতাসীন ডানপন্থী জোট সরকারের ভাঙনের কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ডিক স্কুফ। মঙ্গলবার (৩ জুন) পিভিভি নেতা গির্ট উইল্ডারস জোট থেকে সরে দাঁড়ানোর পরই এই সিদ্ধান্ত নেন তিনি।
উল্লেখ্য, উইল্ডারসের নেতৃত্বাধীন ইসলামবিরোধী পিভিভি জোটের সবচেয়ে বড় দল। তাদের মন্ত্রীরা মন্ত্রিসভা থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তবে বাকি মন্ত্রীরা তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই পদত্যাগের ফলে ডাচ রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে। যদিও আগামী অক্টোবরের আগে আগাম নির্বাচনের সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে, কারণ নেদারল্যান্ডসে সরকার গঠনের প্রক্রিয়া সাধারণত দীর্ঘ সময়সাপেক্ষ হয়ে থাকে।
প্রধানমন্ত্রীর পদত্যাগ এমন এক সময় এলো, যখন ইউরোপজুড়ে কট্টর ডানপন্থার উত্থান, অভিবাসন ইস্যু এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে জনমনে অসন্তোষ বাড়ছে। ফলে এ পরিস্থিতি ইউরোপীয় ইউনিয়নের ঐক্য এবং আন্তর্জাতিক নীতিগত অবস্থানেও প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গির্ট উইল্ডারস জানান, আশ্রয় ও অভিবাসন নীতিতে তার প্রস্তাবে জোটের অন্য তিন দল রাজি হয়নি। পরে এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “অভিবাসন পরিকল্পনায় আমাদের মত উপেক্ষিত হয়েছে। তাই পিভিভি জোট ত্যাগ করছে।”
বর্তমানে জোটের অন্যান্য দল সংখ্যালঘু সরকার গঠনের চেষ্টা করতে পারে, তবে সেটি টেকসই হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। ইতোমধ্যে বিরোধী দলগুলো দ্রুত নতুন নির্বাচনের দাবি জানিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ