ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
আটক বিএসএফকে ফেরত দিল বিজিবি
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সিনিয়র কনস্টেবল গনেশ মুর্তি (৪৩)–কে আটক করেন স্থানীয়রা। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার (৪ জুন) দুপুর ১২টা ৩০ মিনিটে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।
বিজিবি জানায়, ‘বুধবার সকাল ৬টা ৫০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর জহুরপুর বিওপির একটি টহলদল টহল পরিচালনাকালে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া নামকস্থান থেকে ৭১ ব্যাটালিয়ন বিএসএফের নুরপুর ক্যাম্পের সিনিয়র কনস্টেবল গনেশ মুর্তি নামের এক বিএসএফ সদস্যকে মদ্যপ অবস্থায় অস্ত্র ও গোলাবারুদসহ গ্রামবাসীর কাছ থেকে উদ্ধার করে। পরে বিজিবি হেফাজতে নেন। বেলা সাড়ে ১১টার দিকে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং আটককৃত বিএসএফ সদস্যকে বিধি মোতাবেক হস্তান্তর করা হয়।’
এছাড়া পতাকা বৈঠকে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়।
এ বিষয়ে ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, “বুধবার সকালে ৫৩ বিজিবির আওতাধীন জহুরপুর বিওপি এলাকা থেকে এক বিএসএফ সদস্যকে এলাকাবাসী আটকে রাখে। পরে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত বিএসএফ সদস্যকে ফেরত দেওয়া হয়।”
এ সময় তার কাছ থেকে ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে