ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বিশ্বে সবচেয়ে অবহেলিত যে ১০ দেশ
নানা ধরনের সহিংসতা ও দীর্ঘমেয়াদি সংকটে বিপর্যস্ত ক্যামেরুন বর্তমানে বিশ্বের ‘সবচেয়ে উপেক্ষিত’ মানবিক সংকটের কেন্দ্রস্থল—এমন তথ্য উঠে এসেছে নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনে।
স্ক্যান্ডিনেভিয়ান এই আন্তর্জাতিক সংস্থা প্রতিবছর এমন ১০টি দেশের তালিকা প্রকাশ করে, যেখানে মানবিক বিপর্যয় গভীর হলেও আন্তর্জাতিক সহানুভূতি, অর্থায়ন ও কূটনৈতিক সম্পৃক্ততা চরমভাবে অনুপস্থিত থাকে। ২০২৪ সালের প্রতিবেদনে তালিকার শীর্ষে রয়েছে ক্যামেরুন।
প্রতিবেদন অনুযায়ী, ক্যামেরুনে চলমান সংকট বহুমাত্রিক। লেক চাদ অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতা, দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে অ্যাংলোফোন সংখ্যালঘুদের ওপর রাষ্ট্রীয় দমনপীড়ন এবং মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র থেকে ছড়ানো অস্থিরতা মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
২০২৪ সালের হিসাবে দেশটিতে ৩৪ লাখেরও বেশি মানুষ জরুরি সহায়তার অপেক্ষায় আছেন। অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১১ লাখ ছাড়িয়েছে, এবং প্রায় পাঁচ লাখ শরণার্থী ও আশ্রয়প্রার্থী দুঃসহ পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন।
এনআরসি’র তালিকায় থাকা অন্যান্য দেশগুলোর মধ্যে আটটিই আফ্রিকান—ইথিওপিয়া, মোজাম্বিক, মালি, বুরকিনা ফাসো, উগান্ডা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও সোমালিয়া। এছাড়া রয়েছে ইরান ও হন্ডুরাস। এই দেশগুলোর জন্য ২০২৪ সালে প্রয়োজনীয় মানবিক সহায়তার অর্ধেকও সংগ্রহ করা সম্ভব হয়নি, যা বৈশ্বিক সামরিক ব্যয়ের এক শতাংশেরও কম।
সংস্থার মহাসচিব জ্যান এগল্যান্ড বলেন, “বিশ্বব্যাপী দাতারা এখন নিজেদের স্বার্থ ও অভ্যন্তরীণ রাজনীতিকে বেশি গুরুত্ব দিচ্ছে। সহানুভূতির জায়গাটা ক্রমেই সংকুচিত হচ্ছে।”
তিনি আরও বলেন, “ইউরোপ ও যুক্তরাষ্ট্রে দেখা যাচ্ছে, প্রয়োজনমতো সহায়তা দেওয়ার পরিবর্তে সরে আসা হচ্ছে।”
প্রতিবেদনে বিশেষভাবে যুক্তরাষ্ট্রের নীতিগত পরিবর্তনের কথা তুলে ধরা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর বৈদেশিক সহায়তা কার্যক্রমে ছাঁটাই শুরু করেন এবং ইউএসএআইডি (USAID)-এর কার্যক্রম বন্ধ করে দেন। সংস্থাটি আগে বছরে প্রায় ৪২.৮ বিলিয়ন ডলারের মানবিক সহায়তা পরিচালনা করত, যা বৈশ্বিক ত্রাণ কার্যক্রমে একটি বড় অংশ জোগান দিত।
অন্যদিকে, ইউরোপের বেশ কয়েকটি দেশ সামরিক খাতে ব্যয় বাড়াতে গিয়ে আন্তর্জাতিক সহায়তা কমিয়ে দিয়েছে, যা সংকটে থাকা দেশগুলোর জন্য আরেকটি বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)