ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ঈদুল আজহার তারিখ জানাল আমিরাত
ডুয়া ডেস্ক: পবিত্র ঈদুল আজহার বা কোরবানির তারিখ জানাল সংযুক্ত আরব আমিরাত। এবারের ঈদুল আজহা আগামী ৬ জুন (শুক্রবার) উদযাপিত হবে বলে জানিয়েছে দেশটির ‘এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি’।
চলতি সপ্তাহে প্রকাশিত জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী, ঈদের আগের দিন ৫ জুন বৃহস্পতিবার পড়বে আরাফার দিন।
অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, “২৭ মে সকাল ৭টা ২ মিনিটে (আমিরাত সময়) জিলহজ মাসের চাঁদ উঠবে এবং সূর্যাস্তের পর প্রায় ৩৮ মিনিট আকাশে দৃশ্যমান থাকবে। সে অনুযায়ী, ২৮ মে থেকে শুরু হবে জিলহজ মাস।”
‘এ হিসাবে, ৯ জিলহজ হবে ৫ জুন—যা আরাফার দিন হিসেবে পালিত হয়। আর ১০ জিলহজ, অর্থাৎ ঈদুল আজহা উদযাপিত হবে ৬ জুন শুক্রবার।’
আমিরাতের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী,‘ আরাফা দিবস থেকে ঈদের তৃতীয় দিন পর্যন্ত, মোট চারদিন (৯ থেকে ১২ জিলহজ) সরকারি ছুটি থাকবে।’
সূত্র: গালফ নিউজ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি