ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশিদের জন্য আরব আমিরাতের দুয়ার আবারও খুললো
ডুয়া নিউজ: বাংলাদেশিদের জন্য আবারও আমিরাতের দুয়ার আবারও খুলেছে। সীমিত পরিসরে টুরিস্ট বা ভিজিট ভিসা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
রোববার (০৪ মে) বাংলাদেশে নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল-হামুদি প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে এক সাক্ষাতে এ তথ্য জানান।
রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ ও ইউএই সরকারের মধ্যে ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগের ফলে ভিসা সংক্রান্ত জটিলতায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করা হচ্ছে। পাশাপাশি ব্যবসায়িক প্রতিনিধিদের জন্য গ্রুপ ভিসা প্রক্রিয়াকরণও দ্রুততর করা হয়েছে, যা দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
রাষ্ট্রদূত সাম্প্রতিক সময়ে ইউএই সরকারের সঙ্গে বাংলাদেশের বিশেষ দূতের ঘনিষ্ঠ যোগাযোগ এবং সহযোগিতার প্রশংসা করেন। তিনি জানান, ভিসা সহজীকরণ ও বিনিয়োগ সহযোগিতা নিয়ে অর্ধডজনের বেশি মন্ত্রী পর্যায়ের বৈঠক ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে।
আরও উল্লেখযোগ্য অগ্রগতির অংশ হিসেবে ইউএই’র মানবসম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মীদের জন্য অনলাইনে ভিসা আবেদন প্রক্রিয়া আবার চালু করেছে। এর আওতায় বিপণন ব্যবস্থাপক ও হোটেল কর্মীদের জন্য ভিসা ইস্যু করা হয়েছে। নিরাপত্তাপ্রহরীদের জন্য ইতোমধ্যে ৫০০টি ভিসা দেওয়া হয়েছে এবং আরও এক হাজার ভিসা ইস্যুর অপেক্ষায় রয়েছে।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো মানবিক বা সহানুভূতিশীল আবেদন এলে ইউএই সেগুলো গুরুত্ব সহকারে বিবেচনায় নেবে।
বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এই অগ্রগতিকে স্বাগত জানান এবং রাষ্ট্রদূতের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি ইউএই ও বাংলাদেশের মধ্যে সম্ভাব্য বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আলোচনার শুরুতে সন্তোষ প্রকাশ করেন। এর টার্মস অব রেফারেন্সে দুই দেশ ইতোমধ্যে একমত হয়েছে।
এ মাসের শেষ দিকে ইউএই’র একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে বলে জানা গেছে, যা দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দ্বার খুলে দেবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)