ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
হামলা করবে পাকিস্তান, সতর্কবার্তা
ডুয়া ডেস্ক: সিন্ধু নদের পানিপ্রবাহ বন্ধ করতে ভারত যদি কোনো বাঁধ বা কাঠামো নির্মাণের চেষ্টা করে তাহলে সামরিক হামলা চালানো হবে— এমন কড়া হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ। শুক্রবার জিও নিউজের ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই বক্তব্য দেন।
খাজা আসিফ বলেন, “শুধু গোলাগুলিই আগ্রাসনের চিহ্ন নয়। পানি বন্ধ করে দেওয়া কিংবা পানি ভিন্ন পথে চালিত করাও একধরনের আগ্রাসন। এতে লাখ লাখ মানুষ অনাহার ও তৃষ্ণায় প্রাণ হারাতে পারে।” তিনি স্পষ্ট জানান, যদি ভারত সিন্ধু নদে বাধ নির্মাণ শুরু করে তাহলে পাকিস্তান সেই কাঠামোতে সামরিক হামলা চালাবে।
তবে তিনি আরও বলেন, “আমরা এখন পর্যন্ত আন্তর্জাতিক ফোরামে বিষয়টি তুলেছি এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”
এদিকে ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মিরের পেহেলগাঁও অঞ্চলে পর্যটকদের ওপর ভয়াবহ হামলা চালায় লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। স্বয়ংক্রিয় অস্ত্রধারী হামলাকারীরা গুলি চালিয়ে অন্তত ২৬ জনকে হত্যা করে, যাঁরা সবাই পুরুষ পর্যটক। এই হামলাকে ২০১৯ সালের পুলওয়ামার পর সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে দেখা হচ্ছে।
ভারত সরাসরি পাকিস্তানকে এই হামলার জন্য দায়ী করে একাধিক প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়— যার মধ্যে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত, পাকিস্তানি কূটনীতিকদের প্রত্যাহার, ভিসা বাতিল ইত্যাদি অন্তর্ভুক্ত।
পাকিস্তান হামলার দায় অস্বীকার করলেও পাল্টা প্রতিক্রিয়ায় ভারতের সঙ্গে বাণিজ্য স্থগিত, আকাশ ও স্থলসীমা বন্ধ এবং ভারতীয়দের ভিসা বাতিল করে।
এই ঘটনার পর দুই দেশের মধ্যে টানা ১১ দিন ধরে উত্তেজনা বাড়ছে। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উচ্চ পর্যায়ের সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের অনুমোদন দিয়েছেন বলেও গুঞ্জন রয়েছে।
খাজা আসিফ সতর্ক করে বলেন, “যুদ্ধ এড়ানো গেছে— এখনই এমনটা ধরে নেওয়া ঠিক হবে না।”
তথ্য : জিও নিউজ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ