ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
করিডোর নিয়ে মুখ খুললেন প্রেস সচিব
ডুয়া নিউজ: রাখাইনে মিয়ানমারের সাথে করিডোর প্রসঙ্গে রাজনৈতিক দলগুলো অপরিপক্ব কথা বলছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।
আজ শুক্রবার (০২ মে) চট্টগ্রাম সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে করিডোর প্রসঙ্গে সরকারের অবস্থান স্পষ্ট করতে গিয়ে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব বলেন, “পুরো প্রক্রিয়াটি জাতিসংঘের নেতৃত্বে হবে। এটা সর্বসম্মতিক্রমে হবে। সিদ্ধান্ত চূড়ান্তের আগে সরকার সবার সাথে কথা বলবে।”
শফিকুল আলম বলেন, “জাতিসংঘ যদি মানবিক করিডোর করার চিন্তাভাবনা করে, তবে সরকার ইচ্ছুক। তবে সেটি জাতিসংঘের নেতৃত্বেই হতে হবে। তার আগে জাতিসংঘকে দুই দেশ ও রাখাইনের অন্য পক্ষগুলোর সাথে কথা বলতে হবে।”
সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো এবং দেশকে একটি ম্যানুফ্যাকচারিং হাবে রূপান্তরিত করার লক্ষ্যে বন্দরের টার্মিনাল পরিচালনায় একটি বিশ্বসেরা বিদেশি প্রতিষ্ঠানকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, আগামী সেপ্টেম্বরের মধ্যেই সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
সংবাদ সম্মেলনে উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারও উপস্থিত ছিলেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর