ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ফের সুখবর পেলেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা
ডুয়া ডেস্ক: সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষিকাদের জন্য এসেছে দীর্ঘ প্রতীক্ষিত সুখবর। এবার থেকে এ পদটি ‘গেজেটেড’ হিসেবে স্বীকৃতি পেল।
বুধবার (৩০ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপসচিব মোহাম্মদ গোলাম কবির স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৯৭০ সালের ১৭ জুলাইয়ের শিক্ষা বিভাগের স্মারক নং ৮৩২-ইডিএন অনুযায়ী ‘সহকারী শিক্ষক/শিক্ষিকা’ পদকে গেজেটেড পদমর্যাদায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই গেজেটেড মর্যাদা পাওয়ার ফলে সহকারী শিক্ষকরা পাবেন বর্ধিত বেতনসহ অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, দ্বিতীয় শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রিধারীরা একটি এবং প্রথম শ্রেণির ডিগ্রিধারীরা পাবেন দুইটি অগ্রিম বর্ধিত বেতন। আদেশটি কার্যকর ধরা হবে ২০১৫ সালের ১ জুলাই থেকে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের কাছেও এই প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা গেজেটেড মর্যাদার দাবি জানিয়ে আসছিলেন। পদোন্নতি ও অন্যান্য সুযোগ-সুবিধা পেতে যেসব জটিলতা ছিল, এই আদেশ তা দূর করবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে এটি শিক্ষকদের আর্থিক অবস্থার উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ