ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
প্রবাসীদের এসআইএস জটিলতা নিরসনে কার্যকর পদক্ষেপ চায় আয়েবা
ডুয়া নিউজ: ইউরোপে প্রবাসীদের এসআইএস সমস্যার দ্রুত ও কার্যকর সমাধানের জন্য উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)।
সংগঠনের মহাসচিব কাজী এনায়েত উল্লাহ জানিয়েছেন, তারা ফ্রান্স, ইতালি, পর্তুগাল ও স্পেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং শিগগির সরাসরি বৈঠক করে এই সমস্যা সমাধানে পদক্ষেপ নেবে।
সংগঠনের নেতারা জানায়, আয়েবা ১২ বছর ধরে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে প্রবাসীদের মধ্যে সংহতি, সহযোগিতা ও প্রতিনিধিত্ব নিশ্চিত করে আসছে। এই নতুন উদ্যোগের মূল লক্ষ্য হলো সিকিউরিটি শেনজেন ইনফরমেশন সিস্টেম (এসআইএস) এর মাধ্যমে অনিবন্ধিত অভিবাসীদের আইনি জটিলতা ও হয়রানি কমানো।
সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, এ উদ্যোগের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের শঙ্কা দূর হবে এবং প্রবাসী বাংলাদেশীদের জন্য একটি নিরাপদ ও আইনি সহায়ক পরিবেশ সৃষ্টি হবে।

পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি