ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
কাশ্মীর হামলার নেপথ্যে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’!
ডুয়া ডেস্ক: গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ এক হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটিই সবচেয়ে প্রাণঘাতী ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। পর্যটকদের লক্ষ্য করে চালানো এই হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কে আবারও চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।
ভারতের দাবি, এই হামলার পেছনে পাকিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলোর হাত রয়েছে। এর প্রতিক্রিয়ায় ভারত পানি বণ্টন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্থগিত করেছে। পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান সিমলা চুক্তি বাতিল করে ভারতের বিমান চলাচলের জন্য নিজের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
তবে এবার হামলাটি ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো। তাদের দাবি, টেলিগ্রামে ফাঁস হওয়া একটি ‘গোপন নথি’র সূত্র ধরে হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা 'র' (RAW) জড়িত থাকতে পারে। যদিও এই তথাকথিত গোপন নথির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, হামলাকে 'অমুসলিম জনগোষ্ঠীর ওপর চালানো হামলা' হিসেবে তুলে ধরার নির্দেশ ছিল ওই নথিতে। পাশাপাশি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইকে অভিযুক্ত করতে ভুয়া অনলাইন অ্যাকাউন্ট ব্যবহার করে প্রোপাগান্ডা চালানোর কথাও সেখানে উল্লেখ ছিল।
এই ঘটনাকে ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় কড়া বার্তা দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তিনি বলেন, “ভারতের যেকোনো আগ্রাসনের জবাব কঠোরভাবে দেয়া হবে।”
অন্যদিকে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, “এই হামলার সঙ্গে যেই জড়িত থাকুক না কেন, তাদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।”
চলমান উত্তপ্ত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত হস্তক্ষেপ চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও দুই দেশের নেতাদের সঙ্গে কথা বলে সংকট নিরসনের আহ্বান জানিয়েছেন।
নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে ১০ দিনের জন্য সব ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬